Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলকাতা বাদে রাজ্যের ২২ জেলায় করোনার সংক্রমণ একশোর গণ্ডির নিচে

একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৩৬ জন। আর মারণ ভাইরাসের ছোবলে একদিনে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৩২ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই মিলছে স্বস্তি। দীর্ঘদিন বাদে রাজ্যে করোনার সংক্রমণ হার দুই শতাংশের নিচে নামল। গত ২৪ ঘন্টায় সংক্রমণের হার দাঁড়িয়েছে এক দশমিক ৮৭ শতাংশে। তবে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ায় দৈনিক সংক্রমিতের সংখ্যা বেড়েছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৩৬ জন। আর মারণ ভাইরাসের ছোবলে একদিনে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৩২ জন। সবচেয়ে স্বস্তির হলো, কলকাতা বাদে রাজ্যের ২২ জেলায় দৈনিক সংক্রমণ একশোর গণ্ডির নিচে নেমেছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে নমুনা পরীক্ষা অনেকটাই বেড়েছে। একদিনে ৩৯ হাজার ৩৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ৮৭ শতাংশে। নতুন করে আরও ৭৩৬ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মারণ ভাইরাসে আক্রান্ত হলেন ২০ লাখ সাত হাজার ২৪৯ জন। আগের দিনের চেয়ে দৈনিক মৃত্যু বেড়েছে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ৩২ জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২০ হাজার ৮৮৪ জন।’

কলকাতায় করোনা পরিস্থিতির সামান্য অবনতি হয়েছে। মহানগরীতে ফের দৈনিক সংক্রমণ একশোর গণ্ডি ছাড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৮ জন। আর মারা গিয়েছেন পাঁচজন। তবে বাকি ২২ জেলায় দৈনিক সংক্রমণ একশোর গণ্ডির নিচে। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছেন ৯৪ জন। দক্ষিণ ২৪ পরগনায় ৫৪ জন। উত্তরবঙ্গের মারণ ভাইরাসের কিছুটা অবনতি হয়েছে। দার্জিলিংয়ে নতুন করে ৫২ জন রোগী শনাক্ত হয়েছে। আলিপুরদুয়ারে আক্রান্ত হয়েছেন ৪৯ জন।

দৈনিক সুস্থতার হার আশার আলো জাগাচ্ছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন এক হাজার ৫৫৯ জন। এ নিয়ে সুস্থ হলেন ১৯ লাখ ৭০ হাজার ৩৫৬ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ১৬ শতাংশ। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ৮৫৫টি। সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৯ জনে।’

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে ডাহা ফেল উত্তরপ্রদেশ সহ ৩ ডাবল ইঞ্জিন রাজ্য, প্রশংসিত বাংলা

টানা বর্ষণে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন গোঘাটে, মাথায় হাত কৃষকদের

সুতিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক, এলাকায় প্রবল চাঞ্চল্য

রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহ, চলতি সপ্তাহে ২দিন বন্ধ থাকছে স্কুল

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00