Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ, বাড়ল সংক্রমণের হার

গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৫ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বাড়ছে শঙ্কা। রাজ্যে আচমকাই ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ হার। যার ফলে দৈনিক আক্রান্তের সংখ্যা ফের বাড়ছে। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৫ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি ঊর্ধ্বমুখী দৈনিক মৃত্যুও। মারণ ভাইরাসের ছোবল কেড়েছে আরও দুজনের প্রাণ। তবে সুস্থতার হার স্বস্তি দিয়েছে। প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৩৭ জন।

বুধবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে ১৯ হাজার ২০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার আগের দিনের তুলনায় বেড়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩৪ শতাংশে। যার ফলে নতুন করে আরও ৬৫ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মো আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৬ হাজার ৫৮১ জনে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন দুজন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ১৯১ জন।’

তবে দৈনিক সংক্রমণ, মৃত্যু ও শনাক্তের হার উদ্বেগ বাড়ালেও স্বস্তি দিয়েছে সুস্থতার হার। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, মারণ ভাইরাসকে হারিয়ে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩৭ জন। এ নিয়ে এদিন সন্ধ্যা পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে জীবনযুদ্ধে জয়ী হলেন ১৯ লাখ ৯৪ হাজার ১৮২ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৮৯ শতাংশেই দাঁড়িয়ে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ৭৪টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে এক হাজার ২০৮ জনে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00