Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নমুনা পরীক্ষা বাড়তেই রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী

নতুন করে আক্রান্ত হয়েছেন ৫২৫ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নমুনা পরীক্ষার (Sample Test) সংখ্যা বাড়তেই রাজ্যে করোনার (Coronavirus) দৈনিক সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী। এক ধাক্কায় দৈনিক আক্রান্তের (Daily Cases) সংখ্যা পাঁচশোর গণ্ডি ছাড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৫২৫ জন। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ (Covid Death) হারিয়েছেন পাঁচজন। তবে স্বস্তি দিয়েছে সংক্রমণ হার (Positivity rate)। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দীর্ঘদিন বাদে পাঁচ শতাংশের নিচে নেমেছে। অ্যাকটিভ কেসের সংখ্যা সাত হাজারের নিচে নেমে এসেছে।

মঙ্গলবার রাতে রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে নমুনা পরীক্ষার সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে। একদিনে নতুন করে ১০ হাজার ৯৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে চার দশমিক ৭৭ শতাংশে। আরও ৫২৫ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ৯৯ হাজার ৯৫৮ জনে। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে আরও পাঁচজনের মৃত্যু হওয়ায় রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ৪০৫ জন।’

দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থতার হার অবশ্য স্বস্তি দিচ্ছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮৬৮ জন। এদিন সন্ধ্যা পর্যন্ত মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২০ লাখ ৭১ হাজার ৫৯৯ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৬৫ শতাংশ। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৯৫৪ জন।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00