Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বস্তি দিয়ে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ পাঁচশোর নিচে

একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৩৬ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে দীর্ঘদিন বাদে রাজ্যে করোনার (Coronavirus) দৈনিক সংক্রমণ (Daily Case) স্বস্তি দিল। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ আগের দিনের তুলনায় শুধু নিম্নমুখী নয়। এক ধাক্কায় পাঁচশোর নিচে নেমে এসেছে। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৩৬ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যু (Daily Covid Death) ও শনাক্তের হারও (Positivity Rate) স্বস্তি দিয়েছে। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ছয় জন। আর সংক্রমণ হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৩৪ শতাংশে।

সোমবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে নমুনা পরীক্ষার সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে। নতুন করে ৬ হাজার ৮৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় ৪৩৬ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২০ লাখ ৯৪ হাজার ৩২৭ জন। নতুন করে আরও ছয়জন প্রাণ হারানোয় রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৩৭২ জন।’

সুস্থতার হার ক্রমশই আশার আলো দেখাচ্ছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ২৫১ জন। এ নিয়ে সুস্থ হলেন ২০ লাখ ৫৯ হাজার ৪৬২ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৩৪ শতাংশ। অ্যাকটিভ কেসের সংখ্যা সাড়ে ১৩ হাজারের গণ্ডির নিচে নেমেছে। এদিন সন্ধে পর্যন্ত সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৯৩ জনে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00