Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুখবর, টানা তিনদিন করোনায় মৃত্যুহীন বাংলা

নতুন করে ৩৬ জনের শরীরে মারণ ভাইরাসের নমুনা শনাক্ত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আলোর উ‍ৎসবে মাতোয়ারা গোটা বাংলা। মা কালীর আরাধনায় মেতে উঠেছে বঙ্গবাসী। আর মায়ের আরাধনার দিনেই রাজ্যে করোনার সংক্রমণ (Coronavirus) সুখবর বয়ে আনল। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ (Daily Positive Case) যেমন দীর্ঘদিন বাদে পঞ্চাশের নিচে নেমেছে, তেমনই মারণ ভাইরাসের ছোবলে নতুন করে কারও প্রাণহানি (Covid Death) ঘটেনি। এ নিয়ে টানা তিনদিন মৃত্যুহীন দিন কাটাল বাংলা। শনাক্তের হারও (Positivity Rate) দীর্ঘদিন বাদে এক শতাংশের নিচে নেমেছে।  

সোমবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ হাজার ৯৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁরিয়েছে শূন্য দশমিক ৯১ শতাংশে। দীর্ঘদিন বাদে দৈনিক সংক্রমণ এক শতাংশের নিচে নামল। নতুন করে ৩৬ জনের শরীরে মারণ ভাইরাসের নমুনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২১ লাখ ১৭ হাজার ৭৩৭ জনে। নতুন করে কারও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ২১ হাজার ৫২৭ জনেই থমকে রয়েছে।’

দৈনিক সংক্রমণ-মৃত্যু ও শনাক্তের পাশাপাশি দৈনিক সুস্থতার হারও স্বস্তি দিয়ে চলেছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১১৯ জন। অর্থা‍ৎ দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থতার হার তিন গুণের বেশি। রাজ্যে এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ২০ লাখ ৯৪ হাজার ৯৪২ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৯২ শতাংশই রয়েছে। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে এক হাজার ২৬৮ জনে। এই মুহুর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন মাত্র ৩২ জন।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00