Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

করোনা মুক্তের পথে বাংলা, দীর্ঘদিন বাদে অ্যাকটিভ কেস হাজারের নিচে

নতুন করে আরও ৩৩ জনের শরীরে করোনার নমুনা শনাক্ত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রমশই প্রাণঘাতী করোনাভাইরাসের করাল থাবা থেকে মুক্ত হচ্ছে বাংলা। গত ২৪ ঘন্টায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা অনেকটা কমায় দীর্ঘদিন বাদে অ্যাকটিভ কেসের সংখ্যা হাজারের নিচে নেমেছে। এদিন সন্ধে পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬৬ জনে। অ্যাকটিভ কেসের সংখ্যার পাশাপাশি স্বস্তি দিয়েছে মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যাও। আগের দিনের চেয়ে দৈনিক সংক্রমণ যেমন নিম্নমুখী, তেমনই মারণ ভাইরাসে নতুন করে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষার সংখ্যা খানিকটা কমেছে। নতুন করে চার হাজার ৪৭০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নতুন নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৭৪ শতাংশে। অর্থা‍ৎ আগের দিনের চেয়ে শনাক্তের হার নিম্নমুখী। নতুন করে আরও ৩৩ জনের শরীরে করোনার নমুনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে প্রাণঘাতী ভাইরাসে মোট আক্রান্ত হলেন ২১ লাখ ১৭ হাজার ৯১১ জন। নতুন করে কোনও প্রাণহানি না ঘটায় মৃতের সংখ্যা ২১ হাজার ৫২৭ জনই রয়েছে।’

দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার হার বেশি হওয়ায় অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ১৩৯ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে জয় করলেন ২০ লাখ ৯৫ হাজার ৪১৮ জন। সুস্থতার হার আগের দিনের চেয়ে বেড়ে হয়েছে ৯৮ দশমিক ৯৪ শতাংশ। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯৬৬ জনে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00