Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অস্বস্তি বাড়িয়ে রাজ্যে ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ-মৃত্যু

একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩১৩ জন। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন তিনজন। সংক্রমণ হার ফের তিন শতাংশের গণ্ডি ছাড়িয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ কিছুতেই স্বস্তি দিচ্ছে না। গত ২৪ ঘন্টায় রাজ্যে মারণ ভাইরাসের সংক্রমণ (Daily Case), দৈনিক মৃত্যু (Daily Covid Death) ও সংক্রমণ হার (Positivity Rate) আগের দিনের চেয়ে ফের বেড়েছে। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩১৩ জন। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন তিনজন। সংক্রমণ হার ফের তিন শতাংশের গণ্ডি ছাড়িয়েছে।

গত কয়েকদিন ধরেই রাজ্যে করোনাভাইরাসের সংক্রমণের খামখেয়ালিপনা চলছে। একদিন সংক্রমণ নিম্নমুখী তো পরের দিন ঊর্ধ্বমুখী। ফলে স্বস্তি মিলছে না কিছুতে। উদ্বেগও পুরোপুরি কাটছে না। বুধবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) পক্ষ থেকে জামনানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। একদিনে নতুন করে ১০ হাজার ১২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে তিন দশমিক ০৯ শতাংশে। নতুন করে ৩১৩ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধড়া পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মোট আক্রান্ত হলেন ২১ লাখ পাঁচ হাজার ৫৩৫ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুও আগের দিনের চেয়ে বেড়েছে। একদিনে প্রাণঘাতী ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন তিন জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৪৪৯ জন।’

সুস্থতার হার অবশ্য আশার আলো দেখাচ্ছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘মারণ ভাইরাসকে হারিয়ে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪০৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে উঠলেন ২০ লাখ ৮০ হাজার ৭০৬ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৮২ শতাংশে। আগের দিনের তুলনায় অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা কমেছে। এদিন সন্ধে পর্যন্ত সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৮০ জনে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00