Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ফের তিন হাজার ছুঁইছুঁই

দৈনিক সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা। বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৬১ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্বস্তি ক্রমশই বাড়ছে। রাজ্যে করোনার (Coronavirus) দৈনিক সংক্রমণ ফের তিন হাজারের দোরগোড়ায়। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত (Daily Case) হয়েছেন ২ হাজার ৯৭৯ জন। দৈনিক সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৬১ জন। কলকাতা (Kolkata) মহানগরীতে আক্রান্ত হয়েছেন ৬৫৫ জন। মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে (Covid Deaths) ঢলে পড়েছেন চার জন। সংক্রমণ হার (Positivity Rate) আগের দিনের চেয়ে সামান্য বেড়ে দাঁড়িয়েছে ১৮ দশমিক ৫৯ শতাংশে।

বুধবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের (Health Department) পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে ১৬ হাজার ২৭টি নমুনা পরীক্ষা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় (Sample Test) শনাক্তের হার আগের দিনের তুলনায় সামান্য বেড়ে দাঁড়িয়েছে ১৮ দশমিক ৫৯ শতাংশে। নতুন করে ২ হাজার ৯৭৯ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হলেন ২০ লাখ ৫৯ হাজার ২৬৪ জন। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আরও চার জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ২৫৫ জন।’

দৈনিক সংক্রমণের পাশাপাশি উদ্বেগ বাড়িয়ে চলেছে অ্যাকটিভ কেসের সংখ্যা। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন এক হাজার ৩৫৯ জন। এ নিয়ে সুস্থ হলেন ২০ লাখ ১০ হাজার ৫১৩ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৬৩ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৪৯৭ জন। তার মধ্যে হাসপাতালে ভর্তি ৭০৪ জন।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00