Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত ২,৯৫০ জন, স্বস্তি দিল সংক্রমণ হার

একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৯৫০ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনার বেলাগাম তাণ্ডব থামার কোনও লক্ষণই নেই। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ আগের দিনের চেয়ে আরও ঊর্ধ্বমুখী হয়েছে। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৯৫০ জন। করোনায় আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। তবে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার সামান্য স্বস্তি দিয়েছে। আগের দিনের চেয়ে সংক্রমণ হার কমে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৯২ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা ১৯ হাজারের গণ্ডি ছুঁইছুঁই করছে।

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনার (Coronavirus) বেলাগাম তাণ্ডব থামার কোনও লক্ষণই নেই। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ (Daily Case) আগের দিনের চেয়ে আরও ঊর্ধ্বমুখী হয়েছে। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৯৫০ জন। করোনায় আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু (Covid Death) হয়েছে। তবে নমুনা পরীক্ষার (Sample Test) তুলনায় শনাক্তের হার (Positivity Rate) সামান্য স্বস্তি দিয়েছে। আগের দিনের চেয়ে সংক্রমণ হার কমে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৯২ শতাংশে। অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা ১৯ হাজারের গণ্ডি ছুঁইছুঁই করছে।

শুক্রবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের (Health Department) পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিন (Covid Status) অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে নমুনা পরীক্ষার সংখ্যা অনেকটা বেড়েছে। নতুন করে আরও ১৭ হাজার ৪৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ৯২ শতাংশে। নতুন করে আরও ২ হাজার ৯৫০ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ৪৫ হাজার ৭৮১ জনে। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ২৩৬ জন।’

সবচেয়ে উদ্বেগের হল, অ্যাকটিভ কেসের সংখ্যা লাফিয়ে-লাফিয়ে বাড়ছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৩৭ জন। এ নিয়ে রাজ্যে করোনা জয় করলেন ২০ লক্ষ ৫ হাজার ৬৮৯ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ০৪ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৫৬ জনে। তার মধ্যে হাসপাতালে চিকি‍ৎসাধীন ৫৩৬ জন।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00