Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যে করোনার সুনামি, দৈনিক আক্রান্ত তিন হাজার ছুঁইছুঁই

নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৮৯ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুতেই থামানো যাচ্ছে না করোনার (Coronavirus) বেলাগাম তাণ্ডবকে। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ (Daily Case) আগের দিনের তুলনায় এক লাফে অনেকটা ঊর্ধ্বমুখী। নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৮৯ জন। আর মারণ ভাইরাসের (Covid Death) ছোবলে প্রাণ হারিয়েছেন আরও দুই জন। নমুনা পরীক্ষার (Sample Test) তুলনায় শনাক্তের হার (Positivity Rate) এক লাফে পৌঁছে গিয়েছে ১৮ দশমিক ৭৪ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা বেড়েছে দুই হাজারের বেশি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা সাড়ে ১৬ হাজারের গণ্ডি ছাড়িয়েছে।

বৃহস্পতিবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের (Health Department) পক্ষ থেকে প্রকাশিত করোনা সংক্রান্ত বুলেটিনে (Covid Status) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৫ হাজার ৪১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৮ দশমিক ৭৪ শতাংশে। আরও ২ হাজার ৮৮৯ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যার ফলে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ৪২ হাজার ৮৩১ জনে। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ২৩৩ জন।’

আ্যকটিভ কেস লাগাতার লাফিয়ে বাড়ছে। স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬১১ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ২০ লক্ষ ৫ হাজার ৫২ জন। সুস্থতার হার আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ১৫ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে দুই হাজারের বেশি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ি১৬ হাজার ৫৪৬ জন।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00