Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যে করোনায় ফের দৈনিক আক্রান্ত আড়াই হাজার ছুঁইছুঁই

নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৪৮৬ জন আর সংক্রমণ হার বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ২৪ শতাংশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনার (Coronavirus) দৈনিক সংক্রমণ উদ্বেগ বাড়িয়ে চলেছে। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণের (Daily Case) পাশাপাশি সংক্রমণ হার আগের দিনের তুলনায় বেড়েছে। নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৪৮৬ জন আর সংক্রমণ হার (Positivity Rate) বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ২৪ শতাংশে। প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ছয়জন। তবে অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা নিম্নমুখী। ২৮ হাজারের গণ্ডির নিচে নেমেছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা।

বৃহস্পতিবার রাতে রাজ্য স্বাস্থ্য দফতরের (Health Department) পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ৩১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ২৪ শতাংশে। আরও ২ হাজার ৪৮৬ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২০ লাখ ৭৯ হাজার ৪৯১ জন। প্রাণঘাতী ভাইরাসের বলি হয়েছেন আরও ছয়জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৩০০ জন।’

দৈনিক সংক্রমণ ও শনাক্তের হার চোখ রাঙিয়ে চললেও অ্যাকটিভ কেসের সংখ্যা সামান্য হলেও স্বস্তি দিচ্ছে। স্বাস্থ্য দফতরের (Health Department) তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন তিন হাজার ১২৪ জন। এ নিয়ে মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ২০ লাখ ৩০ হাজার ৪৩৬ জন। সুস্থতার হার আগের দিনের চেয়ে বেড়ে দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৬৪ শতাংশ। অ্যাকটিভ কেসের সংখ্যা ২৮ হাজারের গণ্ডির নিচে নেমেছে। এদিন রাত পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৫৫ জন।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00