Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বর্ষবরণের দিনে সামান্য বাড়ল করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা

টানা ১২ দিন করোনায় মৃত্যুশূন্য থাকল বাংলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা নতুন বছরের শুরুর দিনেই রাজ্যে সামান্য ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট আগের দিনের চেয়ে বেড়েছে। তবে স্বস্তি দিয়েছে দৈনিক মৃত্যু। মারণ ভাইরাসের ছোবলে নতুন করে কারও প্রাণহানি ঘটেনি। এ নিয়ে টানা ১২ দিন করোনায় মৃত্যুশূন্য থাকল বাংলা।

শুক্রবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষার সংখ্যা কমেছে। নতুন করে ৭ হাজার ৮২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে। পজিটিভিটি রেট দাঁড়িয়েছে শূন্য দশমিক ২২ শতাংশে। নতুন করে আরও ১৭ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৭ হাজার ৭৬৫ জনে। নতুন করে কারও প্রাণহানি না হওয়ায় মারণ ভাইরাসে মৃতের সংখ্যা ২০ হাজার ১৯৯-তে থমকে রয়েছে।’

দৈনিক সংক্রমণ ও শনাক্তের হার সামান্য বাড়লেও সুস্থতার হার স্বস্তি দিচ্ছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন ৪০ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনাকে হারিয়ে ১৯ লাখ ৯৬ হাজার ২১৬ জন। আগের দিনের চেয়ে অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে ২৩টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৪৯ জনে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00