Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ নিম্নমুখী, বাড়ল মৃত্যু

গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন এক হাজার ১১৩ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনার (Coronavirus) দৈনিক সংক্রমণ (Daily Case) আরও নিম্নমুখী। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন এক হাজার ১১৩ জন। তার মধ্যে শুধুমাত্র কলকাতাতেই (Kolkata)  সংক্রমিত হয়েছেন ২৩২ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি শনাক্তের হারও (Positivity Rate) স্বস্তি দিয়েছে। শুক্রবার যেখানে সংক্রমণ হার ছিল ৮ দশমিক ৬৭ শতাংশ, তা কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৩ শতাংশে। তবে দৈনিক মৃত্যু  (Daily Covid Death) আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন সাত জন।

শনিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে (Covid Status) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় ১৩ হাজার ৩৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে ৮.৩৩ শতাংশে। নতুন করে এক হাজার ১১৩ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ৯২ হাজার ৮৮০ জনে। নতুন করে মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন সাত জন। এ নিয়ে করোনার বলি হলেন ২১ হাজার ৩৫৯ জন।’

সুস্থতার হার ক্রমশই আশার আলো দেখাচ্ছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৪১০ জন। এ নিয়ে সুস্থ হলেন ২০ লাখ ৫৪ হাজার ৮২২ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ১৮ শতাংশে। আর অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৯৯ জনে। তার মধ্যে হাসপাতালে ভর্তি ৪৩০ জন। হোম আইসোলেশনে রয়েছেন ১৬ হাজার ২৬৯ জন।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00