Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বস্তি নেই, রাজ্যে উদ্বেগ বাড়িয়ে চলেছে করোনার সংক্রমণ হার

নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ শতাংশের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বস্তি মিলছে না কিছুতেই। রাজ্যে করোনার সংক্রমণ (Coronavirus Infection) হার লাগাতার চোখ রাঙিয়ে চলেছে। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে আরও বেড়েছে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার (Positivity Rate)। ১৫ শতাংশের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। যদিও নমুনা পরীক্ষার সংখ্যা হ্রাস পাওয়ায় দৈনিক আক্রান্তের (Daily Cases) সংখ্যা আগের দিনের চেয়ে অনেকটাই কমেছে। নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৩২ জন। নতুন করে প্রাণঘাতী ভাইরাসের ছোবলে কারও মৃত্যু না হলেও অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা ১১ হাজারের গণ্ডি ছাড়িয়েছে।

সোমবার রাতে রাজ্য স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) প্রকাশিত করোনা বুলেটিনে (Covid Status) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে সাত হাজার ৪৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ২ কোটি ৫৫ লক্ষ ৯৯ হাজার ৪৭৮ জনের নমুনা পরীক্ষা করা হল। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ১২ শতাংশে। যার ফলে আরও এক হাজার ১৩২ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ৩৫ হাজার ৬১৭ জনে। নতুন করে প্রাণহানি না হওয়ায় মৃতের সংখ্যা ২১ হাজার ২২৫ জনেই থমকে রয়েছে।’

সংক্রমণ হারের পাশাপাশি সুস্থতার হারও নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৭৬ জন। এ নিয়ে রাজ্যে করোনা জয়ীর সংখ্যা ২০ লাখ ৩ হাজার ২৫৩ জনে। সুস্থতার হার কমে হয়েছে ৯৮ দশমিক ৪১ শতাংশ। অ্যাকটিভ কেসের সংখ্যা ১১ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১১ হাজার ১৩৯ জন। তার মধ্যে হাসপাতালে চিকি‍ৎসাধিন ৪৪৫ জন।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00