Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আগামিকাল থেকে বৃষ্টিপাত কমলেও ২ জেলায় থাকছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

আগামিকাল থেকে বৃষ্টিপাত হবে হালকা ও মাঝারি। গত ১১, ১২ সেপ্টেম্বর এবং ১৩ সেপ্টেম্বর তাপমাত্রা কমেছিল কিছুটা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গ জুড়ে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামিকাল। জানা গিয়েছে, তারপর থেকে কমতে পারে বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ কমলেও নদিয়া, মুর্শিদাবাদে আগামিকালও থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা।

১৩ সেপ্টেম্বর (আজ) দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছেই। উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও নদীয়া জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিঙের বেশ কিছু আজ ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। আগামিকাল থেকে বৃষ্টিপাত হবে হালকা ও মাঝারি। গত ১১, ১২ সেপ্টেম্বর এবং ১৩ সেপ্টেম্বর তাপমাত্রা কমেছিল কিছুটা। তবে আগামিকালের পর থেকে আবার বাড়তে শুরু করবে তাপমাত্রা। এখনও পর্যন্ত বৃষ্টিপাতের ফলে বড় ধরনের ক্ষতির খবর সামনে আসেনি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00