Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

একাদশে কত আসন, কত নম্বর পেলে নেওয়া যাবে বিজ্ঞান? জানাল সংসদ

শুক্রবার প্রকাশ হয়েছে মাধ্যমিকের ফল। আর তার মাঝেই একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে আসন সংখ্যা নিয়ে বিজ্ঞপ্তি জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: একাদশ শ্রেণিতে ছাত্র ভর্তির ক্ষেত্রে বাড়ানো হল আসন সংখ্যা। এবার থেকে একাদশ শ্রেণিতে সর্বোচ্চ ৪০০ জন পড়ুয়াকে ভর্তি নিতে পারবে কোনও স্কুল। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

শুক্রবার প্রকাশ হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফল। আর তার মাঝেই একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে আসন সংখ্যা নিয়ে বিজ্ঞপ্তি জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে আসন সংখ্যা একধাক্কায় অনেকটা বাড়িয়ে দিয়েছে সংসদ। স্কুল গুলি এই শিক্ষাবর্ষে সর্বোচ্চ ৪০০ জন পড়ুয়াকে ভর্তি নিতে পারবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগে এই সংখ্যাটা ছিল ২৭৫। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে সর্বোচ্চ আসন সংখ্যা ২৭৫ থেকে বাড়িয়ে ৪০০ করা হচ্ছে। অর্থাৎ প্রতিটি স্কুলে সর্বোচ্চ আসন সংখ্যা ৪৫.৪৫ শতাংশ বাড়ানো হয়েছে। শুক্রবারই মাধ্যমিকের ফল প্রকাশের পর দেখা যায়  এ বছর মাধ্যমিকে ৯ লাখ ৪৯ হাজার ৯২৭ জন পরীক্ষার্থী পাশ করেছে। মাধ্যমিকে পাশ করা ছাত্র ছাত্রীদের যাতে একাদশ শ্রেণিতে ভর্তি হতে সমস্যা না হয়, তাই এই সিদ্ধান্ত সংসদের।

অন্যদিকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, এবার থেকে বিজ্ঞান বিষয় নিতে গেলে পড়ুয়াদের ৩৫ শতাংশ নম্বর পেলে হবে। আগে বিজ্ঞান বিষয় নিতে গেলে পড়ুয়াদের ৪৫ শতাংশ নম্বর পেতে হত। পাশাপাশি এবার থেকে পরীক্ষার্থীদের স্ক্রুটিনি করার জন্য কেবলমাত্র অনলাইনে আবেদন করতে হবে। এর আগে অফলাইন ও অনলাইন দুইভাবে আবেদন করা যেত।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00