Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কথা রাখলেন মমতা, ষষ্ঠীর দিনই ৮০ লক্ষ অ্যাকাউন্টে এল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা

পুজোর শুরুতেই লক্ষ্মীলাভ হল রাজ্য়ের ৮০ লক্ষ মহিলার। ষষ্ঠীর দিনই মোবাইলে আসা বার্তায় তাঁরা জানতে পারলেন লক্ষ্মীর ভাণ্ডারের দুমাসের টাকা একসঙ্গে ঢুকেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর শুরুতেই লক্ষ্মীলাভ হল রাজ্য়ের ৮০ লক্ষ মহিলার। ষষ্ঠীর দিনই মোবাইলে আসা বার্তায় তাঁরা জানতে পারলেন লক্ষ্মীর ভাণ্ডারের দুমাসের টাকা একসঙ্গে ঢুকেছে। কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আগেই বলেছিলেন পুজোর আগেই তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নথিভুক্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেবেন। এই খাতে রাজ্য সরকারের খরচ হল ৮৫২ কোটি টাকা। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, দুয়ারে সরকার শিবিরে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্র জমা নেওয়া হয়েছিল। এরপরই শুরু হয় আবেদনপত্র খতিয়ে দেখার কাজ। দ্রুত সেই কাজ সেরে ফেলা হয়েছে। আবেদনপত্র খতিয়ে দেখার পর সঠিক তথ্য প্রদানকারী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুমাসের টাকা দিয়ে দেওয়া হল। ফলে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পুরোপুরি চালু হয়ে গেল।

নবান্ন সূত্রে জানা যাচ্ছে, দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে মোট ১ কোটি ৭৯ লক্ষ ২৬ হাজার ৩৬৮টি লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনপত্র জমা পড়েছিল। যারমধ্যে প্রায় দেড় কোটি মহিলার আবেদন গৃহীত হয়েছে। সেইমতো ষষ্ঠীর দিন সোমবার ৮০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হল। তবে যে চার জেলায় উপনির্বাচন আছে ওই জেলাগুলিকে বাদ রাখা হয়েছে। ওই জেলার মহিলারা টাকা পাবেন উপনির্বাচনের পর। এই প্রকল্পে এসসি, এসটি এবং ওবিসি’রা পেলেন এক হাজার টাকা করে এবং সাধারণ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গেল পাঁচশো টাকা করে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00