Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তৈরি থাকুন, পাতে এবার গলদা চিংড়ি, সৌজন্য রাজ্য সরকার

মাছচাষীদের এয়ারেটর মেশিনও দেওয়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাছে-ভাতে বাঙালির জন্য সুখবর। বাগদা-সহ পার্শে এবং ভাঙন মাছ চাষে উৎসাহ দিতে রাজ্য সরকার আনতে চলেছে ‘স্বর্ণ মৎস্য যোজনা’। শুক্রবার হলদিয়াব্লকে বাগদা-সহ পার্শে মাছের মিশ্রচাষ প্রকল্পের সূচনা হল শুক্রবার। এখানকার বিডিও অফিস থেকে সাতজন মাছচাষীকে ‘স্বর্ণ মৎস্য যোজনা’ প্রকল্প থেকে পঁচিশ হাজার বাগদা ও এক হাজার পার্শে ও ভাঙন মাছ বিতরণ করা হয়। মাছ পেয়েছেন সফি আহমেদ, আতিয়ার রহমানের মতো যেমন অভিজ্ঞ মাছচাষী, তেমনই রয়েছেন তরুণ মাছচাষী গৌতম মাজি। মাছচাষীদের এয়ারেটর মেশিনও দেওয়া হয়।

হলদিয়ার মৎস্যচাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু বলেন, এই প্রথম হলদিয়ায় স্বর্ণ মৎস্য যোজনা রূপায়িত হচ্ছে। অত্যাধুনিক বিজ্ঞানসম্মত নিবিড় মাছচাষ পদ্ধতিতে বাগদা চিংড়ি ও পার্শে-ভাঙন মিশ্রচাষে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে।

হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি জানান, হলদিয়া আধুনিক মাছ চাষে হলদিয়া বাকিদের থেকে অনেকটাই এগিয়ে। তেমনি নতুন নতুন প্রকল্পের মাধ্যমে মাছচাষীদের আরও বেশি উৎসাহ দেওয়া হবে। সফি আহমেদ জানিয়েছেন, দফতরের উৎসাহে নতুন করে মাছচাষের পেশায় আসি। সরকারি সুবিধায় আরও উপকার হবে। স্বাবলম্বী হওয়ার পথ প্রশস্ত হবে।

উল্লেখ করা যেতে পারে, দুদিন আগে এই পশ্চিম মেদিনীপুরে সরকারি উদ্যোগে শুরু হয় মণিপুরী ইলিশের চাষ। সরকারি প্রকল্প আত্মা (ATMA – Agriculture Technology Management Agency)-এর সহায়তায় নারায়ণগড় ব্লক ও কৃষি মৎস্য দফতরের উদ্যোগে মিষ্টি জলে মণিপুরী ইলিশ মাছ চাষের উদ্যোগ নেওয়া হয়।

আরও পড়ুন পনিরেই হোক চাইনিজের স্বাদ আস্বাদন, রইল রেসিপি

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00