Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুর্ঘটনার কবলে বেচারাম মান্না, কোমরে-পায়ে চোট

মঙ্গলবার বিকেলে জৌগ্রাম ফ্লাইওভারে জাতীয় সড়কের উপরে ওই দুর্ঘটনা ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসানসোল থেকে সিঙ্গুরের বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লেন কৃষি বিপণন মন্ত্রী (Agricultural Marketing Minister) বেচারাম মান্না (Becharam Manna)। মঙ্গলবার বিকেলে জৌগ্রাম ফ্লাইওভারে (Jowgram Flyover) জাতীয় সড়কের উপরে ওই দুর্ঘটনা ঘটে। মন্ত্রীর কনভয়ের সামনে আচমকাই একটি গাড়ি চলে আসায় বিপত্তি ঘটে। পাইলট কারকে (Pilot Car) গিয়ে ধাক্কা মারে মন্ত্রীর গাড়ি। কোমরে, ঘাড়ে ও পায়ে চোট পান তিনি। যদিও চোট তেমন মারাত্মক নয় বলে জানা গিয়েছে। চিকি‍ৎসকরা তাঁকে বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে বলেছেন।

সুফল বাংলার দুটি স্টল উদ্বোধনের জন্য আসানসোলে গিয়েছিলেন (Asansol) রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না (Becharam Manna)।  সকালেই কল্যাণেশ্বরী মন্দিরে (Kalyaneswari Temple) পুজো দেন। পরে সরকারি কর্মসূচিতে যোগ দেন। ওই অনুষ্ঠান শেষ করে হুগলির সিঙ্গুরের বাড়িতে ফিরছিলেন তিনি। জৌ গ্রাম ফ্লাইওভারের কাছে আচমকাই মন্ত্রীর কনভয়ের সামনে ঢুকে পড়ে একটি গাড়ি। জরুরি ব্রেক কষেন পাইলট কারের চালক। যদিও মন্ত্রীর গাড়ির চালক সঠিক সময়ে ব্রেক কষতে পারেননি। তাঁর ঘাড়ে, কোমরে এবং পায়ে চোট লেগেছে।

মন্ত্রী দুর্ঘটনার কবলে পড়েছেন জানতে পারার পরেই তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ ছড়ায়। যদিও মন্ত্রী সুস্থ রয়েছেন বলে জানতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00