Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিক্ষোভকারী পড়ুয়াদের হঠাতে ঢিল ছুঁড়লেন বিশ্বভারতীর উপাচার্য

আন্দোলন আরও জোরদার হতে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ঢিল ছুঁড়লেন পড়ুয়াদের লক্ষ্য করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ে কোনও আন্দোলন বা বিক্ষোভ হলে দেখা যেত দু- একজন পড়ুয়া ঢিল ছুঁড়ছে। এবার দেখা গেল উল্টো পুরাণ। বিক্ষোভকারী পড়ুয়াদের হঠাতে ঢিল ছুঁড়লেন খোদ উপাচার্য! আর এই কাণ্ডেই উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (VISVA BHARATI UNIVERSITY) চত্ত্বর।

মঙ্গলবার নিজের বাসভবন থেকে বেরতে গিয়ে উপাচার্য দেখেন, বিশ্ববিদ্যালয় চত্ত্বর আরও উত্তাল হয়ে উঠেছে ছাত্র আন্দোলনের জেরে। এই পরিস্থিতিতে নিরাপত্তারক্ষীরা এগিয়ে এসে উপাচার্যকে ঘেরাও মুক্ত করতে যায়।  নিরাপত্তারক্ষী এবং পড়ুয়াদের মধ্যে বাধে বচসা। আর তা থেকেই তুমুল ধাক্কাধাক্কি।

আন্দোলন আরও জোরদার হতে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ঢিল ছুঁড়লেন পড়ুয়াদের লক্ষ্য করে। এই ঘটনার পর পড়ুয়াদের উত্তেজনা বাড়ে আরও। এরপরে নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে সেন্ট্রাল হলে যান উপাচার্য। উপাচার্যের অভিযোগ, পড়ুয়ারা তাঁকে লক্ষ্য করে চেয়ার ছুঁড়েছেন।

উল্লেখ্য, উপাচার্যের বিরুদ্ধে স্বৈরাচারের অভিযোগ তুলেছে পড়ুয়ারা। দাবি, পদত্যাগ করতে হবে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগে পড়ুয়াদের সঙ্গে আলচনার কথা বললেও এখন বক্তব্য পুরো উল্টো। কর্তৃপক্ষ জানাচ্ছে, যেহেতু কোনও লিখিত দাবি নেই তাই আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব নয়। প্রসঙ্গত, দীর্ঘ প্রায় ২০ দিন ধরে চলছে এই আন্দোলন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00