Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাতের তারার সঙ্গে এক আশ্চর্য সম্পর্ক, তাই নাম ‘তারা কালী’

রাতের অন্ধকারে মা কালীর পুজো করে তাঁরা ডাকাতি করতে যেত আর তার তারপর সূর্য ওঠার আগে আকাশে তারা থাকতে থাকতেই তারা ফিরে এসে মা কালীকে বিসর্জন দিতেন

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতের তারা থাকতে থাকতেই বালুরঘাটের রঘুনাথপুর-কালিকাপুর বাঁশের সাঁকো সংলগ্ন এলাকায় পূজিতা মা কালীকে বিসর্জন দেওয়া হয়। তাই স্থানীয়দের কাছে এই এর নাম ‘তারা কালী’। কথিত আছে শতাব্দী প্রাচীন এই পুজো করতেন মূলত ডাকাতরা। রাতের অন্ধকারে মা কালীর পুজো করে তাঁরা ডাকাতি করতে যেত আর তার তারপর সূর্য ওঠার আগে আকাশে তারা থাকতে থাকতেই তারা ফিরে এসে মা কালীকে বিসর্জন দিতেন। তাই এই কালির নাম ‘তারা কালী’। কালের নিয়মে যদিও ডাকাতরা আজ আর নেই। কিন্তু এই জাগ্রত কালীপুজো চলে আসছে সেই একই নিয়মে, একই রীতিতে।

পুজোর দায়িত্ব এখন পড়েছে স্থানীয় এলাকার খুদেদের ওপর। তারাই চাঁদা তুলে পূজোর আয়োজন করে প্রতি বছর। কিন্তু পুজোর নিয়মে কোন রদবদল হয়নি। আজও কার্তিক মাসের অমাবস্যা তিথির আগের দিন অর্থাৎ ভূত চতুর্দশীর রাতে শুরু হয় প্রতিমা তৈরি। আর দীপান্বিতা কালীপুজোর দিন সন্ধ্যেবেলা শুরু হয় পুজো। অমাবস্য়ার রাতে তারা থাকতে থাকতেই পুজো সম্পন্ন করে মাকে আত্রাই নদীর জলে বিসর্জন দেওয়ার রীতি চলে আসছে সেই পূর্বের মতোই। স্থানীয় বাসিন্দা দিলীপ কুমার মুন্সী জানান, তাঁর জন্মের আগে থেকেই এই ভাবে পুজো হয়ে আসছে।

তাঁর দাবি, বাবা-কাকারাও ছোট থেকে পুজো করতেন। ফলে এই পুজো যে শতাব্দী প্রাচীন সে ব্যাপারে নিশ্চিন্ত এলাকাবাসী। দিলীপবাবুর আরও দাবি, বাবার কাছ থেকে গল্প শুনেছেন, একসময় ডাকাতরা পুজো করতেন এই তারা কালীর। সেই রীতিই আজও চলে আসছে। তবে বর্তমানে বৈষ্ণবমতে পুজো হয় এথানে। তবে একসময় ডাকাতের চালু করা এই পুজো এখন বারোয়ারি রূপ নিলেও পুজোর রীতিনীতি কোনও বদল হয়নি। এটাই অন্য পুজোর সঙ্গে এই তারা কালীর পুজোকে আলাদা করেছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00