Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ওঝাগিরির জেরে প্রাণ গেল সাপে কাটা গৃহবধূর

ওঝার কেরামতিতে পেড়িয়ে গেল দীর্ঘ সময়, বাঁচানো গেলো না সাপে কামড়ানো গৃহবধূকে। আবারও চরম অসচেতনতার স্বাক্ষী থাকল উত্তর দিনাজপুর

Share:

নিজস্ব প্রতিনিধি: ওঝার কেরামতিতে পেড়িয়ে গেল দীর্ঘ সময়, বাঁচানো গেলো না সাপে কামড়ানো গৃহবধূকে। আবারও চরম অসচেতনতার স্বাক্ষী থাকল উত্তর দিনাজপুর। হেমতাবাদ ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতের দেবনাথপাড়া গ্রামের বাসিন্দা বছর ৩৪-এর গৃহবধূ নিবাসী দেবনাথ রান্নার জন্য জ্বালানি হিসেবে খড়ি সংগ্রহ করতে গেলে সাপ ছোবল দেয় তাকে। ওই গৃহবধূ ও তার বাড়ির লোকেরা সাপটি যে বিষধর তাও বুঝতে পারেন। কিন্তু তাকে তৎক্ষনাৎ হাসপাতালে না নিয়ে গিয়ে এলাকার এক গুনিনের কাছে নিয়ে যান। ওঝা ঝাড়ফুঁক করেন, কিছু তার তৈরি ওষুধও রোগিনিকে খাওয়ান বলে তার পরিবারের দাবি।

আর এতে বেশ খানিকটা সময় পেড়িয়ে যায়। এদিকে ওই গৃহবধূর শারিরীক অবস্থার ক্রমে অবনতি হলে তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবারই মৃত্যুর কাছে হার মানেন ওই গৃহবধূ। তবে প্রথমে ওঝার কাছে নিয়ে যাওয়া বা হাসপাতালে ভর্তি না করাটা ভুল হয়েছে বলে স্বীকার করেন মৃতার আত্মীয়রা। কিন্তু তাতে কি লাভ! শুধুমাত্র অজ্ঞানতার আঁধারে নিমগ্ন থাকাতেই সমাজে এখনও এভাবে প্রানের বলি হচ্ছে বলে অভিজ্ঞ মহলের অভিমত। এই ব্যাপারে সচেতনতা জরুরি আর সেইসঙ্গে সাপে কামড়ালে তৎক্ষনাৎ সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে অ্যান্টি ভেনম দিয়ে বিনামূল্যে চিকিৎসা শুরু হলে রোগির প্রাণ বাঁচানো সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসক মহলও।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00