Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চাপের মুখে অনুব্রত, মামলা সরল আসানসোল থেকে দিল্লির আদালতে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সিবিআই এর দায়ের করা গরু পাচার মামলার শুনানি সরল আসানসোল থেকে দিল্লির আদালতে। বুধবার এমনই নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। এবার থেকে অনুব্রত মণ্ডল যে মামলায় গ্রেফতার তার শুনানি হবে দিল্লিতেই।  ইডির তরফে আগেই দিল্লিতে মামলা ট্রান্সফারের আবেদন করেছিল।

বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন সংক্রান্ত মামলা কেন দিল্লিতে সরাতে চান তা নিয়ে প্রশ্ন করেন বিচারক। ২০০৫ সালের জারি করা অর্থ মন্ত্রকের একটি বিজ্ঞপ্তি হাতিয়ার করে সওয়াল করে ইডি।

প্রসঙ্গত, গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল ও সায়গল হোসেন। গরু পাচার মামলাতেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। আগেই গ্রেফতার হয়েছেন এনামুল হক ও বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00