Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মমতার নির্দেশের পরেই ফুল অ্যাকশনে পুলিশ, লোহা পাচারের অভিযোগে ২ তৃণমূল কর্মী গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি: বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকলে কাউকেই রেয়াত করা হবে না তা আবারও বুঝিয়ে দিল মমতা সরকার(West Bengal Government)। গতকাল বৃহস্পতিবার নবান্নে অন্যান্য একাধিক ইস্যুর পাশাপাশি বালি ও কয়লা পাচারের অভিযোগ নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। বিশেষত, তোলাবাজির অভিযোগ নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। এমনকি এদিন রাজ্য পুলিশের(West Bengal Police) নিচুতলার কর্মীদের ধমক দিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তিনি সাফ জানিয়ে দেন, রাজনৈতিক রঙ দেখে যেন কাউকে বিচার না করা হয়। এরপরই দুর্গাপুর থানার পুলিশের(Durgapur Local Police) তৎপরতায় লোহা পাচারের অভিযোগে দুই তৃণমূলের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে(TMC Worker Arrested)।

আরও পড়ুনঃ জন্মদিনের অনুষ্ঠানে আনন্দে গুলি ছুড়তে গিয়ে নিজেই গুলিবিদ্ধ, আমেরিকায় মর্মান্তিক মৃত্যু ভারতীয় পড়ুয়ার

গ্রেফতার হওয়া দুই তৃণমূল নেতার মধ্যে একজন স্থানীয় ব্লক সহ-সভাপতি এবং অপরজন ওই ব্লকেরই প্রাক্তন সাধারণ সম্পাদক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই বেআইনি ভাবে লোহা পাচারের সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা। নবান্নে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর বৃহস্পতিবার রাতেই তাঁদের থানায় নিয়ে আসা হয় এবং শুক্রবার সকালে তাঁদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের একজন দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার ৪২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রিয়াঙ্কা পাঁজার স্বামী ও তৃণমূলের ৩ নম্বর ব্লকের সহ-সভাপতি রিন্টু পাঁজা এবং আরেকজন হলেন ওই ব্লকেরই প্রাক্তন সাধারণ সম্পাদক অরবিন্দ নন্দী।

আরও পড়ুনঃ খেলার ছলে তিন বছরের ভাগ্নিকে সপাটে চড় ‘কংস’ মামার, মৃত্যুর কোলে ঢলে পড়ল একরত্তি শিশু

বেআইনি কাজের সঙ্গে কেউ যুক্ত থাকলে দল পাশে দাঁড়াবে না, দাবি তৃণমূলের। সেই মর্মে বৃহস্পতিবার দিনই ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করানো হয়েছে। ওই দুই ধৃতকে হেফাজতে নেওয়ার আর্জি জানিয়েছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে দুজনের বিরুদ্ধে আইন মাফিক মামলা রুজু হয়েছে।‌ দুই কর্মীর গ্রেফতারি প্রসঙ্গে রাজ্য নেতা ভি শিবদাসন দাশুর গলাতেও এদিন শোনা গেল একই সুর। তিনি স্পষ্ট বলেন, তৃণমূল ঘনিষ্ঠ কোনও ব্যক্তি অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকলে তাঁর পাশে দল দাঁড়াবে না।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00