Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই অফিসে হাজিরা দুই বিধায়কের

রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলায় লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ এবং কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ সিবিআই অফিসে হাজিরা দিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলায় বীরভূমের লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ এবং পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ সিবিআই অফিসে হাজিরা দিলেন। শনিবার দুর্গাপুরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অস্থায়ী ক্যাম্পে হাজিরা দেন দুই বিধায়ক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করেছিল। এদিন সেই তলবের প্রেক্ষিতে হাজিরা দেন দুই বিধায়ক।

ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই আগেই অনুব্রত মণ্ডলকে তলব করেছিল। এবার দুই বিধায়ককে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শনিবার দুর্গাপুরের এনআইটি ক্যাম্পাসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে তাঁরা হাজিরা দেন। এদিন ১০টা নাগাদ সিবিআই ক্যাম্পে এসে পৌঁছন শেখ শাহনওয়াজ ও অভিজিৎ সিংহ। গত বছর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন ২ মে যে হিংসার ঘটনা ঘটেছে সেই ঘটনার তদন্তে অনুব্রত মণ্ডলের নাম উঠে এসেছে বলে সিবিআই সূত্রে খবর। ঘটনার পর অনুব্রত মণ্ডলের সঙ্গে যারা ফোনে  কথা বলেছেন, সিবিআই আধিকারিকরা বীরভূমের তৃণমূল জেলা সভাপতির কললিস্ট খতিয়ে দেখে তাঁদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বীরভূমের লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ এবং পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজকেও তলব  করে। এর পর শনিবার হাজিরা দেন দুই বিধায়ক।

উল্লেখ্য, গত বছর রাজ্য বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন ২ মে ইলামবাজারে বিজেপি কর্মীকে খুন করার অভিযোগ ওঠে। সেই বিষয়ে তদন্তে নেমে সিবিআই গোয়েন্দাদের কাছে অনুব্রত মণ্ডলের নাম উঠে আসে। এর পর তাঁকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ভোট পরবর্তী হিংসা মামলায় পঞ্চমবার তলবের পর বৃহস্পতিবার দুপুর ১২ টার মধ্যে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই মত এদিন নির্ধারিত সময়ের আগে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দেন তৃণমূলের দাপুটে নেতা। বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে ম্যারাথন জিজ্ঞসাবাদ করেন সিবিআই-য়ের গোয়েন্দারা। এবার সেই মামলায় সিবিআই-য়ের তলবের প্রেক্ষিতে হাজিরা দিলেন লাভপুর ও কেতুগ্রামের বিধায়ক।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00