Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুই ভাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার পটাশপুরে, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

Share:

নিজস্ব প্রতিনিধি : দুই ভাইয়ের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ উদ্ধার হল পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে। দুটি দেহকে আলাদা আলাদা জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি খুন নাকি আত্মহত্যা, সেবিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই ব্যক্তির নাম বিভাস ঘোষ ও প্রভাস ঘোষ। এই দুই ব্যক্তি পাটুলির হালদারপাড়ার বাসিন্দা। জানা গিয়েছে, দুই ভাই-ই চাষবাসের সঙ্গে যুক্ত। বিভাস বিবাহিত হলেও প্রভাস বিয়ে করেননি। গত বুধবার সকালে দুই ভাই-ই কাজ করতে বেরিয়ে যায়। প্রভাস দুপুরে ভাত খেতে বাড়িতে এলেও বিভাসের খাবার মাঠেই দিয়ে আসা হয়। এরপর সন্ধ্যা গড়িয়ে গেলেও দুজনের কোনও খোঁজ পাওয়া যায় নি। এরপরই চিন্তায় পড়ে যান পরিবারের বাসিন্দারা। বেশ কয়েক ঘন্টা পর রাতের দিকে বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে একটি আশ্রমের পাশে থাকা আমবাগানের গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় প্রভাসের দেহকে। এরপর বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে অন্য একটি জায়গায় বিভাসের দেহকে উদ্ধার করা হয়। সেখান থেকে বিভাসের সাইকেলটিকেও উদ্ধার করা হয়েছে।

তবে কী কারণে এই ঘটনাটি ঘটল, সেবিষয়ে কিছুই বুঝে উঠতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের মতে, দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালোই ছিল। পরিবারে কোনও অশান্তি ছিল না। দুজনেই খুব নিরীহ প্রকৃতির ছিলেন। দুই ভাইয়ের এই রহস্যমৃত্যুর পিছনে কী কারণ লুকিয়ে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনাটি খুন নাকি আত্মহত্যা, সেই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00