Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঝালদায় অনাস্থা আনা নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তৃণমূলের

ঝালদা পুরসভায় চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনা দলীয় কাউন্সিলারদের বিরুদ্ধেই এবার কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরুলিয়া জেলার(Purulia District) ঝালদা পুরসভায়(Jhalda Municipality) চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনা দলীয় কাউন্সিলারদের বিরুদ্ধেই এবার কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিল জেলা তৃণমূল কংগ্রেস(TMC) নেতৃত্ব। যদিও ঠিক কী ব্যবস্থা নেওয়া হবে, তা এখনই স্পষ্ট করে বলতে চায়নি জেলা তৃণমূল নেতৃত্ব। অনাস্থা আনা দলীয় কাউন্সিলারদের সঙ্গে আলোচনার পরই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে দাবি নেতৃত্বের। ঝালদা পুরসভার কংগ্রেসের প্রতীকে তাঁদের দলের প্রার্থী হিসাবে জেতা এবং পরে তৃণমূল কংগ্রেসে চলে আসা কাউন্সিলর শিলা চট্টোপাধ্যায়ই(Sheela Chattopadhay) এখন শহরের পুরপ্রধান। কিন্তু তাঁর এই পদে আসা ও বদল মেনে নিতে পারেননি, দুই দলেরই কাউন্সিলররা। তার জেরেই শীলার বিরুদ্ধে গত বৃহস্পতিবার অনাস্থা আনা হয়। কংগ্রেসের ২জন এবং তৃণমূলের ৫জন কাউন্সিলার সেই অনাস্থা প্রস্তাব জমা দেন।

জানা গিয়েছে, শীলাকে সরাতে দলের কাউন্সিলারদের কংগ্রেসের সঙ্গে একযোগে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষরের বিষয়টি ভালো চোখে দেখছে না তৃণমূল শীর্ষ নেতৃত্বও। সেখান থেকে এই নিয়ে কড়া বার্তা এসেছে দলের জেলা নেতৃত্বের কাছে। তার জেরেই জেলা নেতৃত্বের একাংশের দাবি, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) অনুমোদন নিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন শিলাদেবী সহ ৫জন কংগ্রেস কাউন্সিলার। সেই যোগদানকে মান্যতা না দিয়ে শুরু থেকেই দলের অস্বস্তি বাড়িয়ে তোলেন তৃণমূলের টিকিটে জয়ী অপর ৫জন কাউন্সিলার।

পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্বের বড় অংশেরই দাবি, কংগ্রেসের সঙ্গে মিলে অনাস্থা প্রস্তাব জমা দেওয়ার ঘটনায় দলেরই ৫ কাউন্সিলরের ওপর ক্ষুব্ধ দলের শীর্ষ নেতৃত্ব। দল সমস্ত বিষয়টি নজরে রেখেছে। আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। যে কাউন্সিলাররা অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন, তাঁদের সঙ্গে আলোচনা করা হবে। আলোচনা করে সমস্যা মিটে গেলে ভালো, তা না হলে দলের তরফে হুইপ জারি করা হবে। প্রয়োজনে কড়া ব্যবস্থাও নেওয়া হবে। দলে থাকতে হলে সবাইকেই দলের নির্দেশ মানতে হবে। কেউ দলের ঊর্ধ্বে নন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00