Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্য স্বাস্থ্য শিক্ষা বিভাগের ডেপুটি ডিরেক্টরকে বদলি, পাঠানো হল কোচবিহারে

স্বাস্থ্য শিক্ষা বিভাগের ডেপুটি ডিরেক্টর আশিস বিশ্বাসকে বদলি করে পাঠানো হল কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্দেশিকা দিয়ে আচমকা বদলি করা হল স্বাস্থ্য দফতরের অন্যতম শীর্ষ কর্তাকে। স্বাস্থ্য দফতরের স্বাস্থ্য শিক্ষা বিভাগের ডেপুটি ডিরেক্টর আশিস বিশ্বাসকে বদলি করে পাঠানো হল কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে। তাঁর জায়গায় পদে আনা হয়েছে তনুশ্রী মণ্ডল নামের  অ্যাসোসিয়েট অধ্যাপককে। তনুশ্রী মণ্ডল কলকাতা মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট অধ্যাপক।

আশিস বিশ্বাসকে বদলির নির্দেশ দিয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। তাঁকে কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে ফার্মাকোলজির অধ্যাপক হিসেবে বদলি করা হল বলে ওই নির্দেশিকায় বলা হয়েছে। যদিও এ বিষয়ে আশিস বিশ্বাসের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে এবং পরিষেবাকে আরও মসৃণ করতে বিভিন্ন বিষয়ে কড়া পদক্ষেপ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। গত ২৬ মে কলকাতা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয় নির্মল মাজিকে। এই পদে থাকাকালীন সময়ে একের পর এক বিতর্কে জড়িয়েছেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক। এর পর তাঁকে বদলি করা হয় স্বাস্থ্য দফতরের তরফে। বদলে সেই পদে আনা হয় শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়কে। চিকিৎসক সুদীপ্ত রায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে রয়েছেন। তিনি স্বাস্থ্য নিয়োগ বোর্ডের চেয়ারম্যানও। এর আগে গত ২৮ এপ্রিল রাজ্যের স্বাস্থ্য দফতরের অধিকর্তা অজয় চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় আনা হয় ডক্টর সিদ্ধার্থ নিয়োগীকে। পাশাপাশি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ডের চেয়ারম্যানকে সরিয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান করা হয় ডক্টর সুদীপ্ত রায়কে। ওই নতুন কমিটির সদস্য করা হয় সুব্রত মিত্র, শৈবাল সাহা, পলি গঙ্গোপাধ্যায়, দীপক সাহা, তুষার শীল এবং রেজাউল করিমকে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00