Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুন্দরবনে বেড়াতে গিয়ে নৌকা থেকে নিখোঁজ পর্যটক

নিখোঁজ ওই পর্যটকের নাম প্রসেনজিৎ গোস্বামী। তাঁর বয়স ৪৩ বছর। প্রসেনজিৎ গোস্বামী বীরভূমের তারাপীঠ এলাকার বাসিন্দা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেড়াতে গিয়ে এক পর্যটকের নিখোঁজ হওয়ার ঘটনা ঘটল। সুন্দরবনে বেড়াতে গিয়েছিলেন বীরভূম জেলার বাসিন্দা প্রসেনজিৎ গোস্বামী। কিন্তু বেড়াতে গিয়েই ঘটল বিপত্তি। নৌকা চড়ে নদী পথে ঘোরার সময় ওই পর্যটক নিখোঁজ হয়ে যান বলে তাঁর সঙ্গীদের দাবি। নিখোঁজ ওই ব্যক্তির খোঁজে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, নিখোঁজ ওই পর্যটকের নাম প্রসেনজিৎ গোস্বামী। তাঁর বয়স ৪৩ বছর। প্রসেনজিৎ গোস্বামী বীরভূমের তারাপীঠ এলাকার বাসিন্দা। ১৪ জনের একটি দলের সঙ্গে ওই ব্যক্তি সুন্দরবন বেড়াতে আসে। বুধবার তাঁরা সুন্দরবনে এসে পৌঁছন। সুন্দরবনে ঘোরার জন্য একটি নৌকা ভাড়া নেন তাঁরা। অভিযোগ, নৌকাতে থাকাকালীন সময়ে মদ্যপান করেন তাঁরা। সুন্দরবনে পাখিরালার টাইগার মোড়ের কাছে গোমর নদীতে যখন তাঁদের নৌকাটি ছিল সেই সময় এক পর্যটক অসুস্থ হয়ে পড়েন। সেই সঙ্গে এক পর্যটক নিখোঁজ হয়ে যান। অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় গোসাবা হাসপাতালে। সেখানে তাঁর চিকিৎসা চলছে। অন্যদিকে নিখোঁজ পর্যটককে বহু খোঁজাখুঁজি করার পরেও কোনও সন্ধান পাননি তাঁর সঙ্গীরা। তাঁর কোনও খোঁজ না পাওয়ায় অবশেষে পুলিশের দ্বারস্থ হন তাঁরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। নিখোঁজ ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে তদন্তকারীরা।

উল্লেখ্য বর্ষার প্রথমদিকের এই সময়ে সুন্দরবনে শুরু হয়েছে ইলিশ উৎসব। এই মরসুমে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বহু পর্যটকরা আসছেন সুন্দরবনের রহস্যময়ী রুপ প্রত্যক্ষ করতে। কিন্তু এই সময়টা পর্যটকদের জন্য একেবারে অনুকূল নয়। নদী উত্তাল হয়ে উঠছে। ঝোড়ো হাওয়াও রয়েছে। তাই এই সময়টা পর্যটকদের সতর্ক থাকা দরকার বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00