Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাড়ির সামনে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী। মঙ্গলবার রাতে আচমকা এমন ঘটনা ঘটায় আতঙ্কে রয়েছে আক্রান্ত ব্যক্তির পরিবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী। মঙ্গলবার রাতে আচমকা এমন ঘটনা ঘটায় আতঙ্কে রয়েছে আক্রান্ত ব্যক্তির পরিবার। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার(Uttar Dinajpur) ইসলামপুরের বন্দিরামগছ এলাকায়। আক্রান্ত ব্যক্তির নাম শুক্রু মহম্মদ। গুরুতর আহত অবস্থায় তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে তৃণমূল কংগ্রেসের কর্মী শুক্রু মহম্মদের।

দিনভর ভ্যান চালিয়ে অর্থ উপার্জন করেন শুক্রু। তাতেই কোনওক্রমে চলে সংসার। মঙ্গলবারও রাতে অন্যান্য দিনের মতোই তিনি সারাদিন কাজ করে বাড়ি ফিরেছিলেন। পরিবার সূত্রে খবর, সারাদিন ভ্যান চালিয়ে রাতে বাড়ি ফিরে সবে খেয়েছেন একমুঠো। রাতের খাবার খেয়ে বাড়ির বাইরে পায়চারি করছিলেন তিনি। ওই রাস্তারই উলটো দিকে একটি তিনতলা বাড়ি রয়েছে। অভিযোগ, ওই বাড়ি থেকেই আচমকা শুক্রু মহম্মদকে লক্ষ্য করে ধেয়ে আসে একের পর এক ছররা গুলি। তাঁর বুকে, পিঠে, কোমরে, পায়ে একে একে গুলি লাগে। গুলিবিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

গুলিবিদ্ধ হওয়ার পর প্রতিবেশীরা শুক্রুকে উদ্ধার করে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শরীরে প্রচুর গুলির ক্ষত রয়েছে। তাঁর দেহে ছররা গুলিই চলেছিল কিনা, তা পরীক্ষা করে দেখছেন চিকিৎসকরা।  শুক্রুর গুলিবিদ্ধ হওয়া নিয়ে স্থানীয় তৃণমূলের ব্লক সভাপতি জাকির হোসেন জানান, ‘আমাদের একজন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’ অন্যদিকে শুক্রু মহম্মদ কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না বলে দাবি করেছেন তাঁর স্ত্রী নামরুল খাতুন।  কে বা কারা এই হামলা চালাল, তার তদন্ত শুরু করেছে পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00