Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রচার শুরুর আগে কালী মায়ের কাছে পুজো রচনার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দিনেই হুগলী থেকে প্রচার শুরু করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। প্রথমবার রাজনীতিতে পা রেখেছেন ‘দিদি নম্বর ১’ । এদিন দুপুরে হুগলির ডাকাত বাড়িতে পুজো দিয়ে নির্বাচনের প্রচার শুরু করলেন রচনা। তার সঙ্গে ছিলেন বিধায়ক বেচারাম মান্না।

এদিন ঢাক ও ধামশা মাদল নিয়ে রচনাকে স্বাগত জানান স্থানীয়রা। তাঁকে দেখতে তুমুল উন্মাদনা শুরু হয়। মন্দির চত্বরে উপচে পড়ছে ভিড়। শঙ্খধ্বনি এবং উলুধ্বনি দিয়ে রচনাকে স্বাগত জানান সকলে। এদিন নিজের হাতে পুজো এবং আরতি করে ভোট প্রচার শুরু করে রচনা। শনিবার দিনভর নিজের কেন্দ্রে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন রচনা। সন্ধ্যায় চুঁচুড়ায় সাংবাদিক সম্মেলনে যোগদান করবেন  তিনি।

কথিত আছে সিঙ্গুরের ডাকাত কালী মায়ের কাছে এসে পুজো দিলে পূরণ হয় মনস্কামনা। তাই মায়ের কাছে পুজো দিতে হাজার হাজার মানুষ ছুটে আসেন। জানা গিয়েছে, এদিন রচনা মাকে  ১০৮ জমার মালা উৎসর্গ করেছেন।  আসন্ন লোকসভা নির্বাচনে হুগলী থেকে রচনার বিপরীতে  বিজেপি-র হয়ে ভোটে লড়বেন সাংসদ-অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। চলচ্চিত্র জগতে রচনা এবং লকেট পরস্পরের সতীর্থ। দু’জনের মধ্যে সুসম্পর্কই রয়েছে। কিন্তু রাজনীতির ময়দানে তাদের সেই পুরনো সমীকরণ বজায় থাকে কি না , সেই দিকেই তাকিয়ে আমজনতা থেকে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00