Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুর্নীতির অভিযোগে পানিহাটির যুবনেতাকে বহিস্কার করল তৃণমূল

সম্প্রতি দুই যুবনেতা কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও দল থেকে বহিস্কার করেছে জোড়াফুল শিবির।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতির মামলায় নাম জড়ানোয় মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করেছিল তৃণমূল কংগ্রেস (TMC)। সম্প্রতি দুই যুবনেতা কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও দল থেকে বহিস্কার করেছে জোড়াফুল শিবির। এবার আর্থিক দুর্নীতি এবং দলবিরোধী কাজের জন্য পানিহাটির তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সোমনাথ ভট্টাচার্যকে (Somnath Bhattacharya) দল থেকে বহিষ্কার করা হল।

তৃণমূল সূত্রের খবর, সম্প্রতি সোমনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। পানিহাটি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সোমনাথ। তাঁর বিরুদ্ধে আবাস যোজনায় ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগও রয়েছে। এমনকি দলের রাজ্য অফিসে অভিযোগ জমা পড়ে। দলের তরফে তদন্তে শুরু হলে দেখা যায়, অনৈতিক একাধিক কাজের সঙ্গে জড়িত সোমনাথ ভট্টাচার্য। তাই সিদ্ধান্ত নিতে আর দেরি করেনি রাজ্যের শাসকদল। তাঁকে দল থেকে বহিস্কারের কথা জানিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য নিয়োগ দুর্নীতি-সহ গরু ও কয়লা পাচার মামলায় তৃণমূলের একাধিক নেতার নাম জড়িয়েছে। রাজ্য রাজনীতি বর্তমানে দুর্নীতি ইস্যুতে সরগরম। সেই আবহে দলের স্বচ্ছ ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় সেই বিষয়টি মাথায় রেখে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে তৃণমূল কংগ্রেস। আগেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করেছিল তৃণমূল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00