Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বামীর বাকি থাকা কাজ সম্পূর্ণ করবেন, বললেন অনুপম জায়া মীনাক্ষী

অনুপম জায়া মীনাক্ষী বলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি এবং বিধায়ক নির্মল ঘোষ তাঁকে যা দায়িত্ব দিয়েছেন তিনি তা পালন করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পানিহাটি (PANIHATI) উপনির্বাচনে (BY ELECTION) জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী মীনাক্ষী দত্ত (MINAKSHI DITTA)। তিনি প্রয়াত অনুপম দত্তের (ANUPAM DUTTA) স্ত্রী। জয়ী হওয়ার পর তিনি বলেন, স্বামীর বাকি থাকা কাজ তিনিই  সম্পূর্ণ করবেন। অনুপম দত্ত খুনের মূল মাথাকে গ্রেফতারের দাবি, এদিন তিনি জানিয়েছেন আবারো। ভোটের ফল প্রকাশের পর তিনি বলেন, অনুপম দত্ত এখনও সকলের হৃদয়ে। এই জয় তারই বহিঃপ্রকাশ।

পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (WARD COUNCILOR) ছিলেন অনুপম দত্ত। এই কেন্দ্রেই হয়েছিল উপনির্বাচন। এবার থেকে কাউন্সিলরের দায়িত্ব সামলাবেন মীনাক্ষী। তিনি জয়ী হয়েছেন, ২২৭৮ টি ভোটে।

জয়ী হওয়ার পর অনুপম জায়া মীনাক্ষী বলেন, মানুষের ভালবাসার প্রতিফলন দেখা গিয়েছে। বলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি এবং বিধায়ক নির্মল ঘোষ তাঁকে যা দায়িত্ব দিয়েছেন তিনি তা পালন করবেন। বলেন, তাঁর স্বামীকে খুনের মূল মাথা এখনও অধরা। তাকে গ্রেফতার করা হক। তারপরেই বলেন, প্রশাসনের ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে তাঁর।

উল্লেখ্য, তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুন হয়েছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছিল বং রাজনৈতিক মহলে। কার্যত ওই কাউন্সিলরকে ফলো করে পায়ে হেঁটে এসে খুব কাছ থেকে তাঁর মাথায় গুলি করে ওই দুষ্কৃতী। তারপর পায়ে হেঁটে গা ঢাকা দিলেও এলাকা ছাড়তে পারেনি সে। মাঝরাতেই সে এলাকার একটি হোগলা বনে স্থানীয় বাসিন্দার হাতে ধরা পড়ে যায়।

নীল ডোরাকাটা গেঞ্জি পরা দুষ্কৃতী অমিত কার্যত পায়ে হেঁটে এসে অনুপমবাবুকে গুলি করার ফুটেজ এসেছিল সামনে। তেঁতুলতলা এলাকা থেকে ধরা পড়ে ওই দুষ্কৃতী। তেঁতুলতলা এলাকার একটি হোগলা বনে লুকিয়ে ছিল সে। স্থানীয় বাসিন্দারা সেই বনে আগুন লাগিয়ে দিলে সে বাধ্য হয় বেরিয়ে আসতে। আর তখনই তাকে ধরে উত্তমমধ্যম দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00