Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বসিরহাট জেল থেকে পালাল ৩ বিচারধীন বন্দি

Share:

নিজস্ব প্রতিনিধি: কারারক্ষীদের চোখে ধুলো দিয়ে জেল থেকে পালাল ৩জন বিচারধীন বন্দি। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট উপসংশোধনাগারে। জেলার ভেতরে থাকা বাথরুমের জানালা ভেঙে, পাঁচিল টপকে পালিয়েছে ওই ৩জন বিচারধীন বন্দি। যদিও সংশোধনাগারের নিরাপত্তা বেষ্টনি পেরিয়ে কীভাবে পালাল তাঁরা তা নিয়ে রীতিমত প্রশ্ন উঠে গিয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হওয়ার পাশাপাশি কারারক্ষীদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার ভোররাতেই এই ঘটনা ঘটেছে। এদিন সকালে বন্দিদের গুনতির সময়ে হিসাব না মেলায় বিষয়টি কারা কর্তৃপক্ষের সামনে আসে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এদিন ভোররাতে শুনশান জেল চত্বরের সুযোগ নিয়েই ওই ৩ বন্দি চম্পট দিয়েছে। বাথরুমের জানালা ভেঙে, পাঁচিল টপকে পালিয়েছে ওই ৩ জন। ওই বন্দিরা হল সাদ্দাম মোল্লা, মীর আরিফুল ও বাপি শেখ। প্রথম দুইজনকে পুলিশ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক রাখার অভিযোগে গ্রেফতার করেছিল হাড়োয়া থানা এলাকা থেকে। বাপি শেখকে পাচার ও চুরির অভিযোগে গ্রেফতার করে বাদুড়িয়া থানার পুলিশ। কোভিড আবহে জেলের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল এদের। সেখানকার বাথরুমের জানলা ভেঙে জেলের উঁচু পাঁচিল টপকেই এরা পালিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার জেরে এদিন হুলুস্থুল পড়ে যায় বসিরহাটের ওই জেল ও স্থানীয় প্রশাসনে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্য পুলিশের ডিআইজি এই ঘটনার তদন্ত করে দেখবেন। আর এখানেই কারারক্ষীদের ভূমিকা আতসকাঁচের নিচে চলে এসেছে। উঁচু পাঁচিল কীভাবে এরা পার করলো আর কেনই বা তা ডিউটিতে থাকা কারারক্ষীদের চোখ এড়িয়ে গেল সেটাই লাখ টাকার প্রশ্ন হয়ে উঠেছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00