Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অভিষেকের কনভয় আটকে শুয়ে পড়ায় সাসপেন্ড ৩ তৃণমূল কর্মী

ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের (Paschim medinipur) ঘাটালের।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্থানীয় ব্লক সভাপতিকে পদ থেকে সরানোর দাবি জানিয়ে অভিষেকের কনভয়ের সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখিয়েছিলেন তিন তৃণমূল কর্মী। আর তার জেরে তিন কর্মীকে সাসপেন্ড করা হল। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের (Paschim medinipur) ঘাটালের।

রবিবার রাত ন’টা নাগাদ ঘাটালের বীরসিংহ থেকে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি সেরে ফেরার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কনভয় আটকে শুয়ে পড়েন তিন তৃণমূল কর্মী। ব্লক সভাপতি দিলীপ মাঝির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তারা। তাঁকে পদ থেকে সরানোর দাবি তোলেন। কনভয় আটকে রাস্তায় শুয়ে পড়ে তৃণমূল কর্মীদের এইও আচরণকে ভালো ভাবে নেননি খোদ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় অভিষেক বলেন, ‘প্রকৃত তৃণমূল কর্মী এইভাবে গাড়ি আটকে ক্ষোভ প্রকাশ করে না। এসব দলে চলবে না। দলের সাধারণ সম্পাদক হিসাবে তোমাকে সাসপেন্ড করছি।’

তৃণমূল কংগ্রেসের তরফে যে তিন তৃণমূল কর্মীকে সাসপেন্ড করা হয়েছে, তাঁরা হলেন ঘাটালের মূলগ্রাম বুথের সভাপতি শেখ সোলেমান আলি, বীরসিংহ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্পাদক শেখ আবদুল রশিদ ও ঘাটাল ব্লক তৃণমূলের আইটি সেলের কর্মী দীপঙ্কর ঘোষ। প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলুইকে ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব দেওয়ার জন্য অভিষেকের কাছে দাবি জানিয়েছিলেন তাঁরা। কিন্তু তার পরিণতি যে এমন হবে তা বুঝতে পারেননি ওই তৃণমূল কর্মীরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00