Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অপসারিত হওয়ার আগেই ইস্তফা ঝালদা পুরসভার উপ পুরপ্রধানের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঝালদা পুরসভা আগেই হাতছাড়া হয়েছিল কংগ্রেসের। এবার কংগ্রেস শিবিরে ফের ধাক্কা। ঝালদা পুরসভার উপপুরপ্রধানের পদ থেকে ইস্তফা দিলেন নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দেন তিনি। নৈতিক কারণেই পদত্যাগ বলে জানিয়েছেন পূর্ণিমা কান্দু।

ঝালদা পুরভবনে এক্সিকিউটিভ অফিসার বিধান পাণ্ডের কাছে ইস্তফাপত্র জমা দেন পূর্ণিমা কান্দু। পদত্যাগপত্র জমা দিয়ে তিনি বলেন, কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তাই এই পদে তাঁর থাকার কোনও যৌক্তিকতা নেই। নৈতিকতার কারণেই উপপুরপ্রধান পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত।

ঝালদা পুরসভা নিয়ে টানাপড়েন ক্রমাগত চলছিলই। পুরপ্রধান শিলা চট্টোপাধ্যায় সহ চারজন কংগ্রেস কাউন্সিলর আগেই কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করেছিলেন। নিহত তপন কান্দুর ভাইপো মিঠুন,বিজয় কান্দু, পিন্টু চন্দ্র ও সোমনাথ কর্মকার তৃণমূলে যোগদান করেন। যার জেরে সংখ্যাগরিষ্ঠতা হারায় কংগ্রেস। তবে গত ১০ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের নির্দেশে ঝালদা পুরসভার উপপুরপ্রধানের দায়িত্ব পান পূর্ণিমা কান্দু। এবার তিনিও ইস্তফা দিলেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00