Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তিনদিনের সদ্যজাতকে কোলে নিয়ে উচ্চমাধ্যমিক দিলেন মা

মাত্র তিন হয়েছে কোলে এসেছে সন্তান। মায়ের শরীরে জোর নেই বললেই চলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র তিন হয়েছে কোলে এসেছে সন্তান। মায়ের শরীরে জোর নেই বললেই চলে। কিন্তু মনের জোরটা একবিন্দুও কমেনি। তাই হয়তো তিনদিনের সদ্যজাতকে কোলে করে নিয়েই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলেন মা। এমন ঘটনারই সাক্ষী থাকল মালদহের চাঁচল।

তাঁর এই ইচ্ছে শক্তিকে রীতিমতো কুর্নিশ জানিয়েছে সকলে। সত্যি, এমন দৃশ্যই আমাদের জানান দেয় মনের জোরের থেকে বড় জিনিস হয়তো আর কিছু হতে পারে না। বুধবার ছিল মাধ্যমিকের উচ্চ শিক্ষা পর্ষদের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা। এদিন চাঁচলের একটি বেসরকারি হাসপাতালের বেডে বসে পরীক্ষা দেন ওই পরীক্ষার্থী।

বিদ্যালয় কর্তৃপক্ষের থেকে জানা গিয়েছে, ওই পরীক্ষার্থীর নাম হল লিজা পারভিন। এই বছর সে হরিশ্চন্দ্রপুরের একনম্বর ব্লকের তুলসিহাটা উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থী। সোমবার প্রসব যন্ত্রণা নিয়ে দুপুরে চাঁচলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। এরপরেই লিজা একটি পুত্র সন্তান জন্ম দেন। তবে পরীক্ষা দিতে মনবল হারায়নি সে। বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর পরীক্ষার সমস্ত রকম ব্যবস্থা করেন ওই হাসপাতালেই। এদিন পুলিশি পাহারায় ও বিদ্যালয়ের একজন পরিদর্শকের তত্ত্বাবধানে নির্বিঘ্নে পরীক্ষা দেন লিজা। তাঁর এই মনোবলে ভীষণ খুশি ওই বিদ্যালয় কর্তৃপক্ষ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00