Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বেগুনের ক্ষেত থেকে উদ্ধার বিশালাকার কিং কোবরা

বেগুন ক্ষেতে ঢুকতেই যমদূতের মুখোমুখি হলেন রাখাল বাবু।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেগুন ক্ষেতে ঢুকতেই যমদূতের মুখোমুখি হলেন রাখাল বাবু। ময়নাগুড়ি রামশাই এলাকার বাসিন্দা রাখাল রায়। পেশায় তিনি একজন কৃষক। রামশাই কৃষি বিজ্ঞান কেন্দ্র সংলগ্ন এলাকায় তাঁর আবাদি জমি। সেই জমিতে অন্যান্য সবজির পাশাপাশি এবার বেগুন চাষ করেছিলেন তিনি। রবিবার বিকেলে ডুয়ার্স এলাকায় হাট হয়। সেই হাটে বেগুন বিক্রি করবেন বলে রবিবার দুপুরে তিনি তাঁর জমিতে যান। কিন্তু বেগুন ছিঁড়তে-ছিঁড়তে আচমকাই তার চোখ যায় লাউয়ের মাচার দিকে। তিনি দেখেন সেখানে কুন্ডলী পাকিয়ে ফনা তুলে তাঁর দিকে তাকিয়ে জিভ নাড়ছে একটি বিশাল বড় কিং কোবরা। দৃশ্য দেখে বেগুন ফেলে দৌড়ে পালান তিনি। এরপর খবর দেন রামশাই রেঞ্জ অফিসে।

রেঞ্জ অফিস থেকে খবর দেওয়া হয় ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায়কে। খবর পেয়ে টিম নিয়ে ছুটে আসে নন্দু। এরপর প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় উদ্ধার হয় কিং কোবরা সাপটি।

নন্দু রায় জানান, ‘এই সাপটি প্রায় ১৩ ফুট লম্বা ছিল। আমরা সাপটিকে উদ্ধার করে রামশাই রেঞ্জ অফিসের হাতে তুলে দিলাম। এরপর গরুমারা প্রকৃতি বিক্ষন কেন্দ্রে নিয়ে গিয়ে তার শারীরিক পরীক্ষা করা হবে। সবকিছু ঠিক থাকলে তাকে উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে। আসলে এখন সাপের প্রজননের সময়। তাই এই সময় সাপ বিভিন্ন জায়গায় যায়’। তাই গ্রামে-গঞ্জের মানুষকে একটু সতর্কভাবে চলাফেরা করতে অনুরোধ করেন তিনি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00