Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সরকারি হাসপাতালে টিকিটের লাইনে ভোগান্তির দিন শেষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সরকারি হাসপাতালের দীর্ঘ লাইনের অভিযোগ ছিল বহুদিনের। এবার আর লাইন ঠেলে আউটডোরে রোগী দেখাতে টিকিট কাটতে হবেনা। দীর্ঘ ১৮ বছরের নিয়মে বদল আসতে চলেছে। বহির্বিভাগ টিকিটে বসানো হচ্ছে কিউআর কোড। প্রথমবার ডাক্তার দেখানোর পর দ্বিতীয়বার আর টিকিটের লাইনে সময় নষ্ট করতে হবেনা।

প্রথমবার কাটা টিকিটেই কিউআর কোড থাকবে। ফলে পরেরবার থেকে হাসপাতালের কর্মীদের নতুন করে আর তথ্য লিখতে হবেনা। কিউআর কোড স্ক্যান করলেই তথ্য বেরিয়ে আসবে। তবে টিকিটের দামে কোন পরিবর্তন হচ্ছেনা বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই নতুন টিকিট সমস্ত সিএমওএইচ এবং মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে দেখানো হয়ে গিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে পুজোর পরেই চলে আসবে নতুন এই টিকিট।

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সিদ্ধার্থ নিয়োগী এই বিষয়ে বলেন, ‘নতুন আউটডোর টিকিট আসছে তাড়াতাড়ি। কিউআর কোড থাকবে তাতে, ফলে দ্বিতীয় বার বার তার বেশি বার দেখাতে আসা রোগীদের লাইন দেওয়ার সময় কমবে। ভোগান্তিও কমবে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00