Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মধ্যমগ্রামে রঙের কারখানায় ভয়াবহ আগুন, আহত এক

ফের ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। বৃহস্পতিবার বিকেলে উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামের বাদু রোডের দিগবেড়িয়ার তেঁতুলতলার একটি রঙের কারখানায় আগুন লেগে যায়। সেই আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকলের ৯টি ইঞ্জিন। তবে কীভাবে এই আগুন লাগল সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে আনার বিপুল প্রচেষ্টা চালানো হচ্ছে। 

এখনও পর্যন্ত একজন আহত হয়েছেন বলে খবর। তবে রঙের কারখানার ভিতরে কেউ আটকে রয়েছেন কিনা সেটাও বোঝা যাচ্ছে না। আগুন নেভেনি বলেই খবর। প্রথমে দমকলের ৩টি ইঞ্জিন এসেছিল। কিন্তু পরে পরিস্থিতি বেগতিক দেখে আরও ৬টি ইঞ্জিন আসে। 

স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে জানা গিয়েছে যে, দুপুর সাড়ে তিনটে নাগাদ একটি বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। সকলে ছুটে এসে দেখেন রংয়ের কারখানায় আগুন লেগেছে এবং চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। দ্রুত পুলিশ এবং দমকলকে খবর পাঠানো হয়।

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00