Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

বিক্ষোভকারীদের অভিযোগ, ঠিক মতো চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি। শুধু তাই নয়, রোগীর শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলতে গেলেও তাঁরা মুখ ফিরিয়ে নিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী মৃত্যু ঘিরে চরম উত্তেজনার সূষ্টি হল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের বিরুদ্ধে সরব মৃতের পরিবারের লোকজনেরা। শুধু হাসপাতাল চত্ত্বরই নয়, ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিন হন মৃতের আত্মীয়-পরিজন ও প্রতিবেশীরা।

গঙ্গারামপুর থানার আশ্বিনপাড়ার বাসিন্দা জীবন রাহা নামে এক ব্যক্তি বৃহস্পতিবার বিকেলে পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তবে চিকিৎসায় তেমন সাড়া দিচ্ছিলেন না। শুক্রবার চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। এরপরই রোগীর পরিবারের লোকজন চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন। প্রথমে হাসপাতাল চত্ত্বর ও পরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীদের অভিযোগ, ঠিক মতো চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি। শুধু তাই নয়, রোগীর শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলতে গেলেও তাঁরা মুখ ফিরিয়ে নিয়েছিল। তারপরেই মৃত্যুসংবাদ দেওয়া হয়।

এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনওরকম মন্তব্য করতে চায়নি। তবে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করা হবে। এদিন অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00