Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সদ্যজাত শিশুর মৃত্যুতে উত্তেজনা জলপাইগুড়ি সদর হাসপাতালে

এক সদ‍্যোজাত শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল জলপাইগুড়ি সদর হাসপাতালে। বুধবার দুপুরে ওই সদ্যজাতের মৃত্যুতে চিকিৎসকদের দায়ী

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এক সদ‍্যোজাত শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল জলপাইগুড়ি সদর হাসপাতালে। বুধবার দুপুরে ওই সদ্যজাতের মৃত্যুতে চিকিৎসকদের দায়ী করে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় মৃত শিশু‌র পরিবারের সদস্যরা। তাঁদের সঙ্গে অন্যান্য রোগীর আত্মীয় পরিজনরাও যোগ দিয়েছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ি ডাউকিমারি এলাকার বাসিন্দা সন্তানসম্ভবা অপর্না দাস জলপাইগুড়ি মাদার চাইল্ড হাবে চিকিৎসাধীন ছিলেন। গতকাল রাতে তিনি সন্তান প্রসব করেন। কিন্তু কয়েকঘন্টা পর শিশুটি মারা যায়।

এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে উত্তাল হয়ে ওঠে জলপাইগুড়ি সদর হাসপাতালে‌র শিশু বিভাগ চত্বর। মৃত শিশুটির পরিবারের অভিযোগ হাসপাতালে ভর্তি থাকলেও সঠিক চিকিৎসা হয়নি। চিকিৎসকদের গাফিলতিতেই এই ঘটনা। মৃত শিশুটির ঠাকুমার দাবি, তাঁর পুত্রবধূ মধুমিতা রায় তিন কেজির বেশি ওজনের পুত্রসন্তান প্রসব করেছি‌ল। তিনি সদ্যজাতকে কোলেও নিয়েছিলেন। কিন্তু রাত থেকে শিশু‌টিকে দেখতেই দিচ্ছিলেন না নার্সরা। শিশুটি কেমন আছে তাও বলছেন না তাঁরা। সকালের দিকে জানা যায় শিশুটির মৃত্যু হয়েছে। এরপরই ক্ষিপ্ত হয়ে ওই পরিবার চড়াও হয় হাসপাতাল কর্তৃপক্ষের অফিসে। পরিস্থিতি সামলাতে পুলিশ ডাকা হয়। এই ঘটনায় জলপাইগুড়ির বিধায়ক তথা সদর হাসপাতালের রোগী কল‍্যান সমিতির চেয়ারম্যান ডাক্তার প্রদীপ কুমার বর্মা বলেন, আমিও অভিযোগ পেয়েছি, খোঁজ নেব। বিষয়টি নিয়ে আমি হাসপাতাল কর্তৃপক্ষর সঙ্গে অবশ্যই কথা বলবো।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00