Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রামনবমীর মিছিল ঘিরে শিবপুর ও ডালখোলাতে অশান্ত পরিবেশ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, শিবপুর: হাওড়া জেলার শিবপুরে বৃহস্পতিবার বিকেলে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠল পরিস্থিতি। বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্না মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই ঘটনার কথা উল্লেখ করে বলেন, পুলিশকে কড়া নির্দেশ দেওয়া ছিল। বারবার বলেছিলাম, সকলে রাম নবমীর মিছিলে (Ramnavami Rally)অংশগ্রহণ করুন। কিন্তু কেউ কোন অশান্তি করবেন না। কিন্তু তারপরেও যে ঘটনা ঘটলো তা কখনোই বরদাস্ত করা হবে না ।পুলিশকে কড়া নির্দেশ দিয়েছি, যারা আজকে গোলমাল করেছে এবং এই অশান্তি ঘটাতে উদ্যোগ নিয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে প্রশাসন বলে এদিন মুখ্যমন্ত্রী জানিয়ে দেন। তিনি কোন দাঙ্গা কারীকে প্রশ্রয় দেন না বলে এদিন ধর্না মঞ্চ থেকে স্পষ্ট জানিয়ে দেন।

হাওড়ার শিবপুরে গোটা পরিস্থিতির ওপর প্রশাসন নজর রাখছে বলে মুখ্যমন্ত্রী জানান। এদিকে হাওড়া পুলিশ সূত্রে খবর, রামনবমীর মিছিল যখন এগোচ্ছিল ,সেই সময় শিবপুরে উত্তেজনা সৃষ্টি হয়। শুরু হয় সংঘর্ষ এবং এই সংঘর্ষকে কেন্দ্র করে যথেচ্ছ ইট – পাটকেল ব্যবহার হয়। নিমেষে ওই এলাকায় সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয় । মানুষজন ভয় পেয়ে ছোটাছুটি করতে শুরু করে। এর মধ্যেই বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী। শিবপুর এলাকার চারপাশ ঘিরে রেখেছে। অন্যদিকে যারা এই রামনবমীর মিছিল করার উদ্যোগ নিয়েছিল তারা এই ঘটনায় যারা যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে না হলে তারা পাল্টা আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। মুখ্যমন্ত্রী (CM)বৃহস্পতিবার বিকেলেই রেড রোডে ধন্য মঞ্চ থেকে রামনবমীর মিছিলে সকলে অংশগ্রহণ করুক এই আবেদন জানিয়ে মিছিল সুষ্ঠুভাবে করার আবেদন জানান।

শুধু তাই নয় অস্ত্র নিয়ে মিছিল করলে সেই অস্ত্র যেন কারোর মাথায় আঘাত না করে এই নিয়ে আগাম সতর্ক করেন মুখ্যমন্ত্রী। শান্তিপূর্ণ রামনবমীর মিছিল হলে তার কোন আপত্তি নেই বলেও স্পষ্ট জানিয়ে দেন। কিন্তু তারপরেও বৃহস্পতিবার বিকেলে অশান্ত হয়ে উঠলো হাওড়ার শিবপুর(Sibpur) এলাকা।উত্তরবঙ্গের ডালখোলাতেও রামনবমীর মিছিলকে কেন্দ্র করে গোলমাল শুরু হয়। ব্যাপক সংঘর্ষে ও ভাঙচুরের ঘটনা ঘটে ।পরে বিশাল পরিমাণ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00