Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তারাপীঠে রাজরাজেশ্বরী বেশে মায়ের পুজো, ফলহারিণী অমাবস্যায় অগণিত ভক্ত সমাগম

Share:

নিজস্ব প্রতিনিধি, তারাপীঠ: সোমবার ছিল ফলহারিণী অমাবস্যা। সকাল থেকে তারাপীঠে ছিল ভক্তদের নজর কাড়া ভিড়। হাজার হাজার মানুষের সমাগম হয় এদিন। কুফল সরিয়ে সুফল গ্রহণ করার লক্ষ্যে মাকে ভক্তরা তাদের প্রিয় ফল দিয়ে এদিন পূজো দেন। মা তারাকে(Maa Tara) দিন রাজরাজেশ্বরী বেশে এবং ফল দিয়ে সজ্জিত করা হয়। তারাপীঠ মন্দিরের(Tarapith Temple) পক্ষ থেকে জানানো হয়েছে এত বেশি ভক্ত সমাগম হয়েছে তাই সোমবার রাত দুটো বেজে যাওয়ার পরেও মন্দির খোলা থাকবে ভক্তদের জন্য। অর্থাৎ মঙ্গলবার ভোর রাত পর্যন্ত তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। সোমবার রাতে ফলহারিণীর পুজোর পর নিশি যজ্ঞ শুরু হবে। যা চলবে গভীর রাত পর্যন্ত। প্রচুর ভক্ত সমাগমের দরুন কড়া নজরদারির ব্যবস্থা করেছে পুলিশ।

ভক্তরা একাধিক লাইনের মাধ্যমে জয় মা তারা বলতে বলতে মন্দিরে প্রবেশ করতেন ও প্রিয় ফল দিয়ে মাকে পুজো দিয়ে প্রার্থনা জানাচ্ছেন কুফল সরিয়ে জীবনে সুফল দিক মা তারা। সোমবার ভোট থেকেই তারাপীঠের দরজা খুলে দেওয়া হয়েছে ভক্তদের জন্য। দুপুরে মায়ের ভোগের পর কিছুক্ষণ বন্ধ রাখার পর ফের খুলে দেওয়া হয়েছে তারাপীঠের দরজা আমজনতার জন্য। সাধারণত অমাবস্যা তিথি গুলিতে তারাপীঠে ভক্ত সমাগম ঘটে। কৌশিকী অমাবস্যার পর ফলহারিণী অমাবস্যাতে নজর কাড়া ভিড় হয় তারাপীঠ মন্দিরে।

যাকে ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তুলতে হয় প্রশাসনকে। এর পাশাপাশি থাকে ক্লোজ সার্কিট ক্যামেরায় নজরদারি, সাদা পোশাকে পুলিশের টহলদারি ও স্পেশাল কন্ট্রোল রুম(Control Room)। মন্দির ট্রাস্ট – এর পক্ষ থেকেও ভক্তদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করা হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00