Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মমতার সভা দেখলেন শুভেন্দু অধিকারী

বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কথায় কথায় বলে ফেলেছেন, তিনি শুনেছেন তৃণমূলের ২১ জুলাইয়ের সভায় তৃণমূল সুপ্রিমোর বক্তব্য

Share:

নিজস্ব প্রতিনিধি: ২১ জুলাই (21 JULY) তৃণমূলের (TMC) সভা নিয়ে কম কটাক্ষ করেনি বিজেপি (BJP)। একই দিনে সভা করতে চেয়েছিল গেরুয়া শিবির। অবশ্য হাইকোর্টের অনুমতি মিললেও সেই সভা যে বানচাল হচ্ছে, তা ঘোষণা করেছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARY) নিজেই।

গত বুধবার শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দিয়েছে আদালত। তবে সভা করবে না বিজেপি। তা বলতে গিয়েই এমন কিছু মন্তব্য করেছিলেন, যা শুনে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন আদালত অবমাননা করেছেন শিশির পুত্র। সেই শুভেন্দু অধিকারী দেখলেন তৃণমূলের ‘শহিদ দিবস’ সভা।

দল পরিবর্তনের আগে প্রতিবার এই সভায় উপস্থিত থাকতেন শুভেন্দু অধিকারী। দীর্ঘ বছরের অভ্যেস। তাই দল ছাড়লেও অভ্যেস বদল হয়ত  হয়নি। ২০২২ সালের সভাও দেখলেন শুভেন্দু। তবে তা দেখলেন ফেসবুকের মাধ্যমেই। লাইভ চলাকালীন দেখা গেল শুভেন্দু অধিকারী দেখছেন সেই সভা। ভার্চুয়াল জগতে ইতিমধ্যেই ভাইরাল সেই স্ক্রিনশট। নেট দুনিয়ার বিভিন্ন মাধ্যমে তা ঘুরে বেড়াচ্ছে। এরই মাঝে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (SUKANTA MAJUMDAR) সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে নিজের বক্তব্য পেশ করার সময় কথায় কথায় বলে ফেলেছেন, তিনি শুনেছেন তৃণমূলের ২১ জুলাইয়ের সভায় তৃণমূল সুপ্রিমোর (MAMATA BANERJEE) বক্তব্য।

রাজনৈতিক মহলে গুঞ্জন, এত বিরোধিতা করেও দেখতে হচ্ছে তৃণমূলের সেই সভা! উল্লেখ্য, তৃণমূলের শিক্ষক সংগঠনে নাম রয়েছে সুকান্ত মজুমদারের, তা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল সম্প্রতি। আর এই দিনে শুভেন্দু ও সুকান্তের তৃণমূলের সভা দেখা নিয়ে ফের অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00