Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২ মে থেকে রাজ্যের সব স্কুল-কলেজে গরমের ছুটি, ঘোষণা মমতার

অটল বিহারি বাজপেয়ি

Share:

নিজস্ব প্রতিনিধি: মে মাস শুরু হতে না হতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র দাবদাহ। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বুধবার নবান্ন সভাঘর থেকে জানিয়ে দিলেন, রাজ্যের স্কুল-কলেজ গরমের ছুটি শুরু হবে ২ মে।  বেসরকারি স্কুলকেও এই ব্যাপারে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী বলেন,  স্কুল থেকে ছোটদের ফিরতে খুবই কষ্ট হচ্ছে। তাই, তাদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। কিন্তু কবে থেকে ক্লাস শুরু হবে, সে ব্যাপারে এখনই কিছু ঘোষণা করা হয়নি। মমতা বলেন, ১৫ থেকে ২০ জুনের মধ্য়ে স্কুল খুলবে। এই ব্যাপারে শীঘ্রই শিক্ষা দফতর নির্দেশিকা জারি করবে। 

তীব্র দাবদাহে গরমের ছুটি এগিয়ে আনা যায় কি না, সে ব্যাপারে দীর্ঘদিন ধরেই চলছিল। পাশাপাশি স্কুল সকালে শুরু করা যায় কি না, তা নিয়েও আলোচনা চলছিল। স্কুল-শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু মঙ্গলবার জানিয়েছিলেন, তীব্র দাবদাহের কারণে গরমের ছুটি এগিয়ে আনা হতে পারে। আর বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার কথা ঘোষণা করলেন। 

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, ‘প্রচন্ড গরম পড়েছে। আমার কাছে খবর আসছে, প্রচণ্ড গরমে অনেক পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছেন। তাই, গরমের ছুটি এগিয়ে আনা হোক। ‘

পশ্চিমবঙ্গে তো বটেই, তীব্র দাবদাহের কবলে দেশের অন্য়ান্য রাজ্য। দিল্লিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে।  তীব্র দাবদহে জ্বলছে গোটা উত্তরভারত। মৌসমভবন  এখনও পর্যন্ত কোনও  আশার কথা শোনাতে পারেনি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল-কলেজে গরমের ছুটি এগিয়ে আনার কথা ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা স্বস্তিতে অভিভাবক। পড়ুয়ারাও অনেকটাই স্বস্তিতে। 

আরও পড়ুন তাপপ্রবাহের মাঝেই বুধবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী, নেওয়া হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00