Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুজোর আগেই পদ খোয়াতে পারেন সুকান্ত, জল্পনা বঙ্গ বিজেপিতে

সাংগঠনিক রদবদলে কুর্সি যেতে পারে বঙ্গ বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদারের। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সূত্রে তেমনটাই ইঙ্গিত মিলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশি দিন আর নয়। খুব সম্ভবত চলতি বছরে পুজোর আগেই বঙ্গ বিজেপির(Bengal BJP) সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল করতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই সূত্রেই খবর মিলেছে ওই সাংগঠনিক রদবদলে কুর্সি যেতে পারে বঙ্গ বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদারের(Sukanta Majumdar)। কেননা বঙ্গ বিজেপির একটা বড় অংশই এখন আর সুকান্তকে দলের রাজ্য সভাপতি পদে মানতে চাইছেন না। একই সঙ্গে তাঁদের ক্ষোভের নিশানায় থাকছেন অমিতাভ চক্রবর্তী, অমিত মালব্যরাও। সেই জায়গাতেও বদল আসতে পারে বলে বিজেপির কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে। এই রদবদলের পিছনে অন্যতম কারণ হিসাবে উঠে আসছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচন(General Election)। উনিশের ভোটে বাংলায়(Bengal) জেতা ১৮টি আসনের সবকটি যে ২০২৪ এর ভোটে ধরে রাখা যাবে না সেটা আগেই টের পেয়ে গিয়েছেন মোদি-শাহ-নাড্ডা। সেই জায়গায় দাঁড়িয়ে এখন তাঁদের লক্ষ্য যেন নূন্যতম ৬টি আসন আসে বাংলা থেকে। কিন্তু এখন বঙ্গ বিজেপির যা অবস্থা তাতে সেই ৬টি আসনও আসবে কিনা সন্দেহ। সেই কারণেই পুজোর আগেই বঙ্গ বিজেপিতে একটা বড়সড় ধাক্কা দিয়ে প্রয়োজনীয় পরিবর্তন সেরে ফেলতে চাইছেন মোদি-শাহ-নাড্ডারা। 

সূত্রে জানা গিয়েছে, বঙ্গ বিজেপির অধিকাংশ সাংসদ থেকে বিধায়ক এখন আর সুকান্ত মজুমদারকে দলের রাজ্য সভাপতি পদে মেনে নিতে চাইছেন না। তাঁদের অভিযোগ, সুকান্ত নিজে কোনও বলিষ্ঠ সিদ্ধান্ত নিতে পারছেন না। তিনি কার্যত শুভেন্দু-অমিতাভ-মালব্যের হাতের পুতুল হয়ে আছেন। আর এই কারণেই বঙ্গ বিজেপিতে এখন আর দলের পুরাতন অভিজ্ঞ নেতা থেকে কর্মীরা গুরুত্ব পাচ্ছেন না। দলও আমজনতার মনে কোনও ছাপ ফেলতে পারছে না। বিভিন্ন নির্বাচনেও প্রার্থী বাছাইয়ে খামতি থেকে যাচ্ছে। এমনকি প্রচার থেকে রণকৌশলেও বড়সড় ভুল হয়ে যাচ্ছে যার খেসারত একের পর এক নির্বাচনে হারের মাধ্যমে চোকাতে হচ্ছে। এই অবস্থায় দ্রুত বঙ্গ বিজেপিতে সামগ্রিক ভাবে সাংগঠনিক বদল না ঘটালে দল আগামী বছরের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীও দিতে পারবে না। সেক্ষেত্রে ২০২৪ এর লোকসভা নির্বাচনে বাংলা থেকে ১জনও জিতে দিল্লি যেতে পারবেন কিনা সন্দেহ। বঙ্গ বিজেপির সিংহভাগের এহেন মত দেখে আর বিষয়টি ফেলে রাখতে চাইছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তার জেরেই মনে করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই তাঁরা সুকান্তের জায়গায় নতুন কাউকে বঙ্গ বিজেপির সভাপতি পদে নিয়োগ করতে পারেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00