Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সিকিম থেকে শিলিগুড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, খাদে পড়ল কলকাতার পড়ুয়াদের গাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি :  সিকিম থেকে শিলিগুড়ি ফেরার পথে কলকাতার ৮ স্কুল পড়ুয়াকে নিয়ে দুর্ঘটনার কবলে গাড়ি। এস্কারশনের জন্য কলকাতা থেকে গিয়েছিল পড়ুয়ারা। দুর্ঘটনায় সকলেই ছোটোখাটো আহত হয়েছে বলে জানা গিয়েছে। তবে বর্তমানে সকলেই সুস্থ রয়েছে।

স্থানীয় সূত্রে খবর, সিকিম থেকে চিত্রের কাছে নামার সময় আচমকা লেপচাঝোড়ার  ১০ নম্বর জাতীয় সড়কে পড়ুয়াদের ওই গাড়িটির উপর ভেঙে পড়ে একটি বিশাল গাছ। ওই গাড়িতে ছিল কলকাতার নেতাজি মহাবিদ্যালয়ের ভূগোলের ৮ পড়ুয়া। এক্সারশনের জন্য তাঁদের নিয়ে যাওয়া হয়েছিল সিকিমে। সেখানে কাজ সেরে শিলিগুড়ির দিকে ফিরছিল তারা। আচমকাই ঘনিয়ে আসে বিপদ। গাড়িটি আচমকা খাদে পড়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন সকলেই। গাড়ির চালক ও পাশের আসনে থাকা যাত্রী বরাত জোড়ে বেঁচে গিয়েছে। তবে চালকের আঘাত গুরুতর। বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই পারত, সেই ভেবে আতঙ্কিত সকলেই। তবে আহতদের বর্তমানে সকলেই ঠিক আছে বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় কালিম্পং থানার পুলিশ। স্থানীয়দের সাহায্যে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কালিম্পং হাসপাতালে। সেখানেই তাঁদের প্রাথমিক চিকিৎসা হয়েছে। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ গাড়ি সিকিমের বোলেরো ছিল।

অন্যদিকে, রাস্তায় পড়ে থাকা গাছটির কারণে ১০ নম্বর জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বনদপ্তরের কর্মীরা দ্রুত গাছ কেটে সরিয়ে নিলে ফের স্বাভাবিক হয় গাড়ি চলাচল।

প্রসঙ্গত, কিছুদিন আগে শিলিগুড়িতে দুর্ঘটনার কবলে পড়েছিল একটি স্কুল বাস। চলন্ত অবস্থায় অ্যাক্সেল  ভেঙে স্কুল বাসের পিছনের ২টি চাকা খুলে যায়। ১৬-১৭ জন পড়ুয়া নিয়ে ফুলবাড়ির দিকে যাচ্ছিল বাসটি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00