Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ দুর্গাপুর নিট-এর পড়ুয়াদের

মঙ্গলবার সকাল থেকে অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবিতে দুর্গাপুর এনআইটি-র ছাত্র ছাত্রীরা বিক্ষোভ দেখাতে থাকে। গেটে  তালা লাগিয়ে বিক্ষোভ পড়ুয়াদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবিতে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ পড়ুয়াদের। মঙ্গলবার সকাল থেকে অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবিতে দুর্গাপুর এনআইটি-র ছাত্র ছাত্রীরা বিক্ষোভ দেখাতে থাকে।

বিক্ষোভরত পড়ুয়াদের দাবি, এখনও অনলাইনে ক্লাস চলছে। সিলেবাসও শেষ হয়নি। তাই পরীক্ষা অনলাইনেই নিতে হবে। মঙ্গলবার সকাল থেকে এই দাবিতে দুর্গাপুর এনআইটি-র গেটে  তালা লাগিয়ে দিয়ে গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা। পড়ুয়ারা প্রথমে প্রিন্সিপ্যালের অফিসের সামনে গিয়ে নিজেদের দাবি জানিয়ে বিক্ষোভ দেখায় এরপর তারা দলবদ্ধ হয়ে এসে পৌছয় কলেজের গেটে।  দুর্গাপুর নিট কর্তৃপক্ষের অফলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কলেজের গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে ছাত্র ছাত্রীরা। বিক্ষোভ নিয়ে এক পড়ুয়া জানায়, আমাদের সিলেবাস এখনও শেষ হয়নি। এখনও ক্লাস চলছে অনলাইনে। এর মধ্যেই আগামী ১৮ এপ্রিল থেকে অফলাইনে পরীক্ষা দেওয়ার কথা জানানো হয়েছে কলেজের তরফে। এভাবে পরীক্ষা নেওয়া হলে কেরিয়ার শেষ হয় যাবে। কর্তৃপক্ষকে অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

যদিও ছাত্র বিক্ষোভ নিয়ে মুখ খোলেননি কলেজ কর্তৃপক্ষ। দুর্গাপুর নিট কর্তৃপক্ষ পড়ুয়াদের দাবি না মানলে এই আন্দোলন চলতে থাকবে বলে জানিয়েছে তারা। পড়ুয়াদের দাবি,  খড়গপুর আইআইটি, রৌরকেল্লা আইআইটি অনলাইনে পরীক্ষা নিতে পারলে দুর্গাপুর এনআইটি কেন অনলাইনে পরীক্ষা নিতে পারবে না?

উল্লেখ্য এর আগে অফলাইন পরীক্ষা বাতিলের দাবিতে খড়্গপুর আইআইটিতে(Kharagpur IIT) বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। তাদের দাবি ছিল, এতদিন অনলাইনে পড়াশুনো(Online Exam) হয়েছে তারপর হঠাৎ করে অফলাইনে পরীক্ষা নেওয়া হচ্ছে। যা মেনে নেওয়া সম্ভব নয়। পরীক্ষা অনলাইনে নিতে হবে। তার আগে বিশ্বভারতীতেও অনলাইনে পরীক্ষার দাবিতে বিক্ষোভ দেখিয়েছিল ছাত্র-ছাত্রীরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00