Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মহালয়ার সকালে বড় সিদ্ধান্ত নিলেন ১১২ ফুট দুর্গার আয়োজকরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহালয়ার সকালে পুজো বন্ধ করার সিদ্ধান্ত নিলেন ১১২ ফুট দুর্গার আয়োজকরা। মামলা লড়ার টাকা নেই সেইজন্য পুজো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তরা। এই প্রসঙ্গে পুজো কমিটির অন্যতম সদস্য জানিয়েছেন,’ সবাই মিলে পুজো বন্ধের সিদ্ধান্ত নিলাম। আমরা আদালতের আইনজীবীদের সেকথা জানিয়ে দিয়েছি।‘

পুজো উদোক্তাদের একাংশের বক্তব্য,’  বিশ্বের সর্ববৃহৎ দুর্গাপ্রতিমা তৈরি করে তাক লাগাতে চেয়েছিলাম। কিন্তু সেটা করতে গিয়ে পড়তে হয় আইনি জটিলতায়। তাই রানাঘাটের কামালপুর এলাকার অভিযান সঙ্ঘ ১১২ ফুটের দুর্গা পুজো না করার সিদ্ধান্ত নিয়েছে।‘ বলা বাহুল্য, রানাঘাটের ওই গ্রামের অধিকাংশ মানুষই কৃষিজীবী। তাঁদের পক্ষে এত টাকা জোগাড় করাই মূল সমস্যা হয়ে দাঁড়ায়। তাই মহালয়ার দিন পুজো  না করার সিদ্ধান্ত নেয় আয়োজকরা।

আরও পড়ুনঃ অভাবের সংসার, একাকিত্বকে সঙ্গে নিয়েই দিন কাটাচ্ছেন ‘অসুর’ অমল

উল্লেখ্য, রানাঘাটের কামালপুরের অভিযান সংঘের  ১১২ ফুটের বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তৈরি নিয়ে জেলা প্রশাসনের কাছ থেকে মেলেনি অনুমতি। নদিয়ার জেলা শাসকের কার্যালয় জানিয়ে দিয়েছিল , বিদ্যুৎ দফতর, দমকল, পুলিশ, বিডিও এবং রানাঘাটের এসডিও পর্যন্ত এই পুজোর আবেদন বাতিল করেছে। বিদ্যুৎ দফতর জানায় , ওই পুজো কমিটি প্রতি দিন ৩ কিলোওয়াট বিদ্যুৎ খরচের কথা জানিয়েছে। কিন্তু প্যান্ডেলের যে আয়তন হয়েছে তাতে প্রকৃতপক্ষে ২০-২৫ কিলোওয়াট বিদ্যুৎ প্রয়োজন। এত পরিমাণ বিদ্যুৎ দেওয়া সম্ভব নয় বলেই আপত্তি জানানো হয়েছে। দমকল ও জরুরি বিভাগ জানায় , ২০২৩ সালের পুজো এবং জমির অনুমতিপত্র জমা করতে হবে। তা জমা করা হয়নি বলে আবেদন বাতিল হয়েছে।

পাশাপাশি  রানাঘাট পুলিশ জেলার ধানতলা থানা জানিয়েছে, এত বড় দুর্গা হয়েছে যা দেখতে প্রচুর মানুষ ভিড় করতে পারেন। ফলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে চিন্তা রয়েছে। এত বড় দুর্গা হওয়ায় কেবললাইন এবং বিদ্যুতের তারের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় পুজো কমিটি। আগামী ৩ অক্টোবর ফের এই মামলার শুনানি দিন ঠিক করা  হলেও শেষ পর্যন্ত পুজো বন্ধের সিদ্ধান্ত নিল আয়োজকরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00